এক্সপ্লোর

পাকিস্তানের সংখ্যালঘুদের স্বার্থরক্ষার পক্ষে ছিলেন, নেহরু সাম্প্রদায়িক, হিন্দুরাষ্ট্র চেয়েছিলেন? সিএএ নিয়ে সংসদে কংগ্রেসকে নিশানা মোদির

তিনি বলেন, পরিহাসের কথা হল, যারা ভারতকে টুকরো টুকরো করতে চাওয়া বাহিনীর সঙ্গে যারা ছবি তুলতে ভালবাসে, তারাই সিএএ নিয়ে এত কথা বলছে!

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী শাহিনবাগের অবস্থান বিক্ষোভের পিছনে কংগ্রেস, বামেদের উস্কানির অভিযোগ তুলে লোকসভায় এই আইন মুসলিম সহ কোনও ভারতীয় নাগরিকেরই ক্ষতি করবে না বলে জানালেন নরেন্দ্র মোদি। লোকসভায় রাষ্র্জপতির ভাষণের ওপর ধন্য়বাদজ্ঞাপন প্রস্তাবের ওপর বিতর্কে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ফের দাবি করেন, নতুন নাগরিকত্ব আইন দেশের সংখ্যালঘুদের স্বার্থবিরোধী নয়। কংগ্রেস ও বিরোধীদের নিশানা করে বলেন, ওদের কাছে মুসলিমরা শুধুই মুসলমান, আমাদের কাছে সবাই ভারতীয়। আইনে কোনও ভারতীয়ের ক্ষতি হবে না। আমি পরিষ্কার বলতে চাই, সিএএ চালু হওয়ার পর তিনি যে ধর্মই অনুসরণই করুন, ভারতের কোনও নাগরিকের ওপর কোনও প্রভাবই পড়বে না। সিএএ সংখ্যালঘুর স্বার্থহানি করবে না। দেড় ঘন্টার ওপর দেওয়া ভাষণে জওহরলাল নেহরুর প্রসঙ্গ টানেন প্রধানমন্ত্রী। দেশের প্রথম প্রধানমন্ত্রী পাকিস্তানের সংখ্যালঘুদের স্বার্থরক্ষার পক্ষপাতী ছিলেন বলে জানিয়ে মোদি বলেন, পন্ডিত নেহরু স্বয়ং যেখানে পাকিস্তানের সংখ্যালঘুদের সুরক্ষিত করার পক্ষে ছিলেন, তবে কি তিনি সাম্প্রদায়িক ছিলেন, হিন্দু রাষ্ট্র চেয়েছিলেন, আমি প্রশ্ন করতে চাই। মোদি আরও বলেন, কোনও একজনের প্রধানমন্ত্রী হওয়ার সাধ পূরণ করতে ভারতের মানচিত্রের ওপর দাগ টেনে তাকে দুটুকরো করা হল। দেশভাগের পর যেভাবে হিন্দু, শিখ ও অন্য সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছে, তা অকল্পনীয়। ১৯৫০ সালে স্বাক্ষরিত নেহরু-লিয়াকত আলি চুক্তিতে বলা হয়েছিল, পাকিস্তানে সংখ্যালঘুদের প্রতি বৈষম্য হবে না। নেহরুর মতো একজন বড় ধর্মনিরপেক্ষ, উদার মানসিকতার মানুষ, যিনি আপনাদের সব, কেন সব নাগরিক নয়, সংখ্যালঘুদের কথা বলেছিলেন? এর জবাবও দিয়েছিলেন। আমি জানি, দরকার হলে ওনাকেও আপনারা বাতিল করবেন। অসমের মুখ্যমন্ত্রীকে নেহরু যে চিঠি লিখেছিলেন, তা থেকে উদ্ধৃত করছি--- ‘হিন্দু উদ্বাস্তু ও মুসলিম অভিবাসনকারীদের আলাদা করে দেখতে হবে’। ১৯৫০ সালে এই সংসদেই নেহরু বলেছিলেন, কোনও সন্দেহই নেই এ ব্যাপারে যে, যে ক্ষতিগ্রস্ত লোকজন ভারতে থাকতে চলে এসেছেন, তাঁরা নাগরিকত্ব প্রত্যাশা করেন এবং এক্ষেত্রে আইন ঠিকঠাক না থাকলে সংশোধন করা উচিত। ১৯৫৩-য় লোকসভায় নেহরু বলেছিলেন, পূর্ব পাকিস্তান কর্তৃপক্ষ হিন্দুদের বিপদে ফেলছে। এর নথিপত্র, রিপোর্ট আছে। এইসব দৃষ্টান্তের প্রেক্ষাপটে নেহরু কি সাম্প্রদায়িক ছিলেন, হিন্দু-মুসলমান বিভেদ করেছিলেন, হিন্দুরাষ্ট্র চেয়েছিলেন? তিনি বলেন, পরিহাসের কথা হল, ভারতকে টুকরো টুকরো করতে চাওয়া বাহিনীর সঙ্গে যারা ছবি তুলতে ভালবাসে, তারাই সিএএ নিয়ে এত কথা বলছে! ‘সংবিধান রক্ষা’র আহ্বান প্রসঙ্গে মোদি কংগ্রেসকে জরুরি অবস্থার কথা স্মরণ করিয়ে বলেন, সংবিধান বাঁচাওয়ের কথা হচ্ছে। আমি মানছি, কংগ্রেসের দিনে ১০০ বার কথাটা বলা উচিত। হতে পারে অতীতের ভুল একদিন উপলব্ধি করবে ওরা। আপনারা কি জরুরি অবস্থার সময়ের স্লোগান ভুলে গেলেন? যখন পরপর রাজ্য সরকার বরখাস্ত করা হত, মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলা হত, সেদিনের কথা? কংগ্রেসকে নিশানা করে ১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গায় জড়িত একজনকে মুখ্যমন্ত্রী পদে বসানোর উল্লেখ করে তিনি বলেন, যে দলটি ধর্মনিরপেক্ষতার কথা বলে চলেছে, তাদের কি মনে পড়ে না ১৯৮৪র শিখ-বিরোধী হিংসার কথা? ওটা লজ্জাজনক ছিল। তার ওপর সেদিনের দোষীদের সাজা দেওয়ার চেষ্টাও ওরা করেনি। '

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
CJP Delhi Protest: ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget