এক্সপ্লোর

Ramakrishna Mission:ফের রামকৃষ্ণ মিশনের 'জমি দখল' ! মুখ্যমন্ত্রীর কাছে উদ্ধারের আর্জি, 'জাল দলিল বানিয়ে..'

Ramakrishna Mission On Mamata : মুখ্যমন্ত্রীর কাছে জমি উদ্ধারের আর্জি রামকৃষ্ণ মঠ ও মিশনের..

শিলিগুড়ি: শালুগাড়ার পর এবার মাটিগাড়া, ফের রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ। মুখ্যমন্ত্রীর কাছে জমি উদ্ধারের আর্জি রামকৃষ্ণ মঠ ও মিশনের। শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ায় প্রায় ১০ একর জমি রয়েছে মিশনের। মাটিগাড়ায় মিশনের জমি দখলের অভিযোগ।জাল দলিল বানিয়ে মিউটেশনও করে ফেলেছেন দখলদারেরা, অভিযোগ মিশন কর্তৃপক্ষের। শিলিগুড়ির মেয়রের সঙ্গে দেখা করে পদক্ষেপের আর্জি মিশনের। ১৯ মে শালুগাড়ায় মিশনের জমি দখলের চেষ্টার অভিযোগ ওঠে। শালুগাড়ার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।

 ফের রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ। জমি দখল করার জন্য তৈরি করা হয়েছে জাল দলিল। সেই দলিলের ভিত্তিতে করা হয়েছে মিউটেশন। এবার শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ায় উঠল রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ। মুখ্যমন্ত্রীর কাছে জমি উদ্ধারের আর্জি জানিয়েছে আশ্রম কর্তৃপক্ষ। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। মাটিগাড়া সাহুডাঙি রামকৃষ্ণ মিশনের ইনচার্জ  বিনয় মহরাজ বলেন,' মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে, আমাদের জমিটা যদি আমরা ফেরত পাই, তাহলে আমাদের... আশ্রমতো তো সবার, মানুষের সেবার জন্য। তাহলে মানুষের সেবার জন্য আমরা ভালভাবে ব্যবহার করতে পারব আর কী..।'শালুগাড়ার পর এবার মাটিগাড়া।

শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ায় প্রায় ১০ একর জমি রয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশনের।মিশন সূত্রে খবর, ১৯৭৬ সালে সেই জমির একাংশ কেনা হয় এবং বাকি অংশ দান করেন বিনয় দত্ত নামে এক ব্যক্তি। সেই জমিই জবরদখল হয়ে গিয়েছে। অভিযোগ, জাল দলিল বানিয়ে মিউটেশনও করে ফেলেছেন দখলদারেরা। বিনয় মহরাজ আরও বলেন,যারা বসে আছে, তারা জাল দলিল বের করে নিজেদের নামে মিউটেশন করে নিয়েছে। কিন্তু আসল দলির আমাদের কাছেই আছে।  আমরা চাইছি যে, জমিটা আমরা যদি ফেরত পাই তাহলে। জমিদাতা বিনয় দত্তর ছেলে  বেদব্রত দত্ত বলেছেন, ওই জমি, বহুবার, বহুভাবে হাত বদল এবং নানা রকমের জাল কাগজ, সেই কাগজের ভিত্তিতে মিউটেশন ইত্যাদীর ওখানে একটা বড় কারবার হয়েছে। কিছুদিন আগেই জমি জবরদখলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন, প্রবল বর্ষণে ফের নামল ধস ! কালিম্পঙে অবরুদ্ধ জাতীয় সড়ক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'যদি আমি দেখি কোথাও দখলদারি হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না?  মুখ্যসচিবকে আমি অর্ডার দিচ্ছি, সেখানে যদি রাম, শ্যাম, যদু, মধু , যেই হোক, আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না।' এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর কাছে জমি ফেরতের আর্জি জানিয়েছে রামকৃষ্ণ মিশন। এনিয়ে এদিন শিলিগুড়ির মেয়রের সঙ্গে দেখা করেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
Indonesia Train Accident: রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget