এক্সপ্লোর

WB election 2021: রাজনৈতিক অশান্তি হুগলিতে, দাঁড়িয়ে থেকে বিজেপি কর্মীর সমস্য়া মেটালেন প্রাক্তন তৃণমূল বিধায়ক

নিজেই দাঁড়িয়ে থেকে এক বিজেপি কর্মীর বন্ধ দোকান খুলিয়ে দেন তিনি। এবং পরবর্তীতে এমন ঘটনা ঘটবে না বলেও তাঁকে আশ্বস্ত করেন।

মোহন দাস: কখনও ভাঙড়, কখনও আরামবাগ। ভোট পরবর্তীতে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তির ছবি সামনে এসেছে। দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে আরামবাগ মহকুমা জুড়ে। তবে হুগলির গোঘাটের কামারপুকুর বিধানসভা কেন্দ্রের ছবিটা একেবারেই উল্টো। তৃণমূলের প্রাক্তন বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে বিজেপি কর্মীর সমস্যার সমাধান করে দিলেন।  অভিযোগ উঠেছিল এখানে ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই বিজেপি সমর্থকদের দোকান পাট বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এই খবর পৌঁছনো মাত্রই প্রাক্তন বিধায়ক মানস মজুমদার আসেন ঘটনাস্থলে। এরপর নিজেই পরিস্থিতি সামাল দেন। 

মানস মজুমদার নিজে দাঁড়িয়ে থেকে এক বিজেপি কর্মীর বন্ধ দোকান খুলিয়ে দেন তিনি। এবং পরবর্তীতে এমন ঘটনা ঘটবে না বলেও তাঁকে আশ্বস্ত করেন। পাশাপাশি এও জানান যে, 'যে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কোন ভাবেই অশান্তি পছন্দ করেন না। আমরা ওনার সৈনিক। আমরাও এসব বরদাস্ত করব না। তাই এখানে সকলে মিলে দল মত নির্বিশেষে শান্তিতে থাকুন ও নিজেদের রুটি রোজগার শান্তিতে করুন। দোকান খুলে আগের মতই ব্যবসা করুন।' 

তিনি বিধানসভা ভোটে হেরে গিয়েছেন, কিন্তু মানসের এই পদক্ষেপে খুশি স্থানীয়রা। সাধুবাদ জানিয়েছেন বন্ধ থাকা ঐ দোকানদার তথা বিজেপির সমর্থকও। বলার অপেক্ষা রাখে না এমন সম্প্রীতির বার্তা দিয়ে কার্যত নজির গড়েছেন তিনি।

গত ৬ এপ্রিল বিধানসভা নির্বাচনে তৃতীয় দফায় ভোট হয় গোঘাট বিধানসভার কামারপুকুরে। তারপর থেকেই বিক্ষিপ্ত রাজনৈতিক অশান্তি নজরে এসেছিল

এই কেন্দ্রে এবারের তৃণমূলের প্রার্থী হয়েছিলেন মানস মজুমদার। গোঘাট আসনে বিজেপির তরফে দাঁড়িয়েছিলেন বিশ্বনাথ কারক। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের শিবপ্রসাদ মালিক। তবে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস মজুমদার জয়ী হলেও ২০২১ এর এই বিধানসভা ভোটে তিনি হেরে যান তিনি। বিজেপি প্রা্র্থী বিশ্বনাথ কারক ৪১৪৭ ভোটে জয়ী হয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget