এক্সপ্লোর

WBCS Contro : WBCS-এর পরীক্ষায় গেরুয়া শিবিরের আইকন সাভারকরের প্রসঙ্গ, প্রশ্নপত্রে তৃণমূল সরকারের প্রকল্পও ; তুঙ্গে বিতর্ক

WBCS-এর পরীক্ষায় গেরুয়া শিবিরের আইকন সাভারকরের প্রসঙ্গ। প্রশ্নপত্রে জায়গা পেয়েছে- কন্যাশ্রী, সবুজ সাথী বা গতিধারার মতো তৃণমূল সরকারের প্রকল্পগুলি। যা নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক।

কলকাতা : WBCS-এর পরীক্ষায় গেরুয়া শিবিরের আইকন সাভারকরের প্রসঙ্গ। প্রশ্নপত্রে জায়গা পেয়েছে- কন্যাশ্রী, সবুজ সাথী বা গতিধারার মতো তৃণমূল সরকারের প্রকল্পগুলি। যা নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

UPSC-র পর এবার WBCS! কেন্দ্রীয় সরকারের পরীক্ষার পর এবার রাজ্য সরকারের চাকরির পরীক্ষার প্রশ্নপত্রের বিষয় নিয়ে তুঙ্গে উঠল বিতর্ক ! WBCS-এর প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন এসেছে, কোন বিপ্লবী নেতা জেল থেকে ‘মার্সি পিটিশন’ করেন ? অপশনে, প্রথম নামটি ভিডি সাভারকরের। যাঁকে গেরুয়া শিবির নিজেদের আইকন মনে করে। আরেকটি প্রশ্ন ছিল, গত ১০ বছরে পশ্চিমবঙ্গে কতগুলি নতুন সরকারি মেডিক্যাল কলেজ হয়েছে ? WBCS-এর প্রিলিমিনারি পরীক্ষায় আরও প্রশ্ন এসেছে, NRC বর্তমানে কী অবস্থায় রয়েছে ? এছাড়াও, প্রশ্নপত্রে জায়গা পেয়েছে ‘কন্যাশ্রী’, ‘সবুজ সাথী’ বা ‘গতিধারা’র মতো তৃণমূল সরকারের প্রকল্পগুলি নিয়েও!

সম্প্রতি, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে নিয়োগের UPSC-র পরীক্ষায় বাংলার ‘ভোট-সন্ত্রাস’ নিয়ে ২০০ শব্দের রিপোর্ট লিখতে বলা হয়। কেন্দ্রীয় সরকারের ওই পরীক্ষায় দিল্লির কৃষক আন্দোলন প্রসঙ্গেও প্রশ্ন করা হয়। রচনাধর্মী প্রশ্নে লিখতে দেওয়া হয়, ভারতে দলীয় রাজনীতি পারিবারিক ব্যবসা হিসেবে ফুলফেঁপে উঠেছে। দিল্লিতে অক্সিজেন সিলিন্ডারের সঙ্কটের প্রসঙ্গেও রিপোর্ট লিখতে বলা হয়।

কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষায় এ ধরনের রাজনৈতিক বিষয় নিয়ে প্রশ্ন কেন দেওয়া হবে ? এই প্রশ্ন তুলে তখন কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছিল তৃণমূল। এবার, রাজ্য সরকারের পরীক্ষার প্রশ্নপত্রে এ ধরনের প্রশ্ন কেন, সেই প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারী ট্যুইট করে লিখেছেন, যখন UPSC-তে বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশ্ন এসেছিল, তখন বিরাট শোরগোল পড়ে গেছিল। এখন WBCS পরীক্ষার প্রশ্নপত্রে রাজ্যের প্রকল্পের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, ভণ্ড বিদ্বজ্জনেরা এখন কী ব্যাখ্যা দেবেন, সেটাই দেখার।

এব্যাপারে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, প্রশ্ন করে সরকার, দল নয়। আর এগুলো তো সরকারি প্রকল্প। 

এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেন, দু’জনেই মুদ্রার এপিঠ আর ওপিঠ। 

এব্যাপারে শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, শাসকরা সবসময় শিক্ষাকে নিজেদের প্রচারে লাগায়। ফলে সেসব কারণে এই সব প্রশ্ন দেওয়া হয়। শিক্ষাবিদ সুকান্ত চৌধুরী বলেছেন, যে প্রশ্নের উত্তর দিতে হলে কোনও বিশেষ সরকারের নীতি নিয়ে কথা বলতে হবে, এতে রাজনৈতিক মত বোঝা যায়। এরকম প্রশ্ন দেওয়া উচিত নয়।

সব মিলিয়ে UPSC-র পর এবার WBCS-এর প্রশ্নপত্র নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হল।

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

রণবীরের 'রামায়ণ' চলাকালীন সিনেমাহলে গলগল করে ধোঁয়া, আগুন, আতঙ্ক
রণবীরের 'রামায়ণ' চলাকালীন সিনেমাহলে গলগল করে ধোঁয়া, আগুন, আতঙ্ক
Dhanteras Gold Price : আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?
আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?
আমেরিকায় ট্রাম্পের ভরাডুবির পর কমল পেট্রোল - ডিজেলের দাম ? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট
আমেরিকায় ট্রাম্পের ভরাডুবির পর কমল পেট্রোল - ডিজেলের দাম ? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget