এক্সপ্লোর

Covid Restriction: রাজ্যে ফের জারি হতে পারে কোভিড বিধিনিষেধ, কবে থেকে লাগু হবে নয়া নিয়ম?

কোভিড আবহে ৩ জানুয়ারির নেতাজি ইন্ডোরের ছাত্রদের অনুষ্ঠান বাতিল। কবে এই অনুষ্ঠান হবে, তা এখনও ঘোষণা করা হয়নি। জেলায় জেলায় বাতিল কাল থেকে শুরু হতে চলা ‘দুয়ারে সরকার’ কর্মসূচিও। 

কলকাতা: কোভিড (Covid-19) মোকাবিলায় কড়া বিধিনিষেধের ভাবনা রাজ্য সরকারের। কোভিড আবহে ৩ জানুয়ারির নেতাজি ইন্ডোরের (Netaji Indoor Stadium) ছাত্রদের অনুষ্ঠান বাতিল। কবে এই অনুষ্ঠান হবে, তা এখনও ঘোষণা করা হয়নি। রাজ্য সরকার এই সপ্তাহকে স্টুডেন্টস উইক হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী নেতাজি ইন্ডোরে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ৩ জানুয়ারি থেকেই রাজ্যে কড়া বিধিনিষেধ জারি হতে পারে। জেলায় জেলায় বাতিল কাল থেকে শুরু হতে চলা ‘দুয়ারে সরকার’ কর্মসূচিও। কোন কোন ক্ষেত্রে জারি করা হবে বিধিনিষেধ, কাল চূড়ান্ত সিদ্ধান্ত। কাল নবান্নে প্রশাসনিক কর্তাদের বৈঠক।বৈঠকের পর জারি করা হতে পারে বিজ্ঞপ্তি। 

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় কোভিড চিকিত্সায় নতুন নিয়মবিধি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। প্রোটোকল অনুযায়ী, দু’ ভাগে ভাগ করা হয়েছে করোনা রোগীদের। যাঁরা উপসর্গহীন তাঁদের বাড়িতে থেকে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। এ ধরনের রোগীদের ক্ষেত্রে মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি ব্যবহারের উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য দফতরের নতুন নিয়মবিধিতে।

তবে এও বলা হয়েছে, এই থেরাপি ওমিক্রন আক্রান্তের ক্ষেত্রে সেভাবে কার্যকরী নয়। উপসর্গহীনদের চিকিত্সায় মালনুপিরাভিরও ব্যবহার করা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে নতুন প্রোটোকলে। উপসর্গ থাকলে তাঁদের হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট গাইডলাইন। কোন রোগীকে কোন ধরনের ওয়ার্ডে রাখা হবে তাও বলা হয়েছে স্বাস্থ্য দফতরের নতুন প্রোটোকলে। 

আরও পড়ুন, করোনা আক্রান্ত রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, দেওয়া হচ্ছে অ্যান্টিবডি ককটেল

কলকাতায় বাড়ছে করোনা, সতর্কতাই একমাত্র পথ। বাধ্যতামূলক মাস্ক, বললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। অন্যদিকে, দিলীপ ঘোষ বলেন, নতুন বছরের শুরুতে সবথেকে বেশি ভাবনা করোনা নিয়ে। মানুষের উচিত সতর্ক হওয়া। সরকারের পক্ষে এটা সম্ভব নয়। আমাদের নিজেদের উচিত নিজেদের নিয়ন্ত্রণ করা। এদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, আনন্দ করার পাশাপাশি সতর্কতা অবলম্বন করাই কোভিড থেকে বাঁচার একমাত্র পথ।

ওমিক্রন (Omicron) নিয়ে উদ্বেগের মধ্যেই দেশে একলাফে প্রায় ৩৫ শতাংশ বাড়ল করোনায় দৈনিক সংক্রমণ (Corona)। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health & Family Welfare, Govt of India) শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে  হাজার ২২ হাজার ৭৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ৭৬৪। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪০৬ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২২০।  

সেরা শিরোনাম

Romance Scam: 'রোমান্স স্ক্যাম'-এর শিকার ? খালি হয়ে গিয়েছে অ্যাকাউন্টের টাকা ? নিজেকে বাঁচাতে কোথায় অভিযোগ জানাবেন ?
'রোমান্স স্ক্যাম'-এর শিকার ? খালি হয়ে গিয়েছে অ্যাকাউন্টের টাকা ? নিজেকে বাঁচাতে কোথায় অভিযোগ জানাবেন ?
West Bengal News Live: মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
Janmashtami 2026: জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
Nepal Flash Flood Tragedy: খোঁজ নেই ৪ হাজারেরও বেশি মানুষের, পাওয়া যাচ্ছে পচা গন্ধ, নেপালের বিপর্যয়ে কত বাঙালি এখনও নিখোঁজ ?
খোঁজ নেই ৪ হাজারেরও বেশি মানুষের, পাওয়া যাচ্ছে পচা গন্ধ, নেপালের বিপর্যয়ে কত বাঙালি এখনও নিখোঁজ ?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget