এক্সপ্লোর

WB Election 2021 News: ‘দিমাগ কি বাত্তি’ জ্বালাতে পদ্মাকৃতি এলইডি বাল্ব! নয়া উদ্যোগ বিজেপির

এলইডি বাল্বের বাক্সের গায়েও থাকছে বিজেপির প্রচার। বাক্সের চারধারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছবি। সঙ্গে দলীয় প্রতীকের ছবি।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা : বিজ্ঞাপনী প্রচারের বাজারে একসময় নজর কেড়েছিল বহুজাতিক চুইংগাম সংস্থার 'দিমাগ কি বাত্তি জালা দে' ট্যাগ লাইনটি। আর এবার দিলীপ ঘোষের চায় পে চর্চায় জনসংযোগ বাড়াতে বিজ্ঞাপনে ব্যবহৃত সেই ট্যাগলাইন এর বাস্তব রূপ দেওয়ার চেষ্টা শুরু করল রাজ্য বিজেপি।

গত বছর থেকে শুরু হয়েছে দিলীপ ঘোষের চায় পে চর্চা। বিজেপির রাজ্য সভাপতি শহরে থাকুন কিংবা জেলায় সকালে উঠে নিরাপত্তারক্ষীর বলয় নিয়ে প্রথমে প্রাতঃভ্রমণ। এর পর শারীরিক কসরত নিত্য দিনের ঘটনা। বাঙালির চায়ের ঠেকের আড্ডাকে নিজের জনসংযোগের হাতিয়ার করার চেষ্টা করেছেন দীলিপবাবু প্রথম দিন থেকে। গতবছর জনা দশেক দলীয় কর্মীকে নিয়ে প্রাতঃভ্রমণ শেষে পাড়ার চায়ের দোকানে শুরু হয়েছিল এই কর্মসূচি। জনসংযোগের বহর বাড়াতে বিভিন্ন সময়ে নয়া পন্থা নেওয়া হচ্ছে দিলীপ ঘোষের চায় পে চর্চায়। মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা গরম চায়ে কর্পোরেট ছোঁয়া লেগেছিল আগেই। ‌ মাটির ভাঁড় বদলে হয়েছিল 'অর্গানিক টি-পাউচ'। যা আবার ছোট্ট মলাটবন্দি। যার একদিকে বিজেপির দলীয় প্রতীক অন্যদিকে দিলীপ ঘোষের ছবি। এতদিন চায় পে চর্চা ছিল এতদিন নেহাত আলাপচারিতার পর্যায়ে। বর্তমানে ভোটের কথা মাথায় রেখে যা রোজ সকালের পরিণত হচ্ছে শোভাযাত্রা সহকারে ছোট জনসভাতে।

দিলীপ ঘোষের চায় পে চর্চায় করোনা পরবর্তী সময়ে প্রথম সংযোজন হয় বাইক র‍্যালি । এরপর যুক্ত হয় হুডখোলা জিপ ও ঘোড়ার গাড়ি। বর্তমানে প্রচারে ঝাঁঝ আরও বেড়েছে। কোথাও ঢাকের বাদ্যি তো কোথাও আবার ব্যান্ড পার্টি। জমকালো শোভাযাত্রা করে রাজ্য সভাপতি চা খেতে যাচ্ছেন পাড়ায় পাড়ায়। কেন্দ্রের থেকে রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে এলাকা কাঁপাচ্ছেন দিলীপ ঘোষ।

আর এবার তাঁর চায় পে চর্চার জনসংযোগে নতুন সংযোজন 'লোটাস বাল্ব'। সোমবার সিমলা রোডে মানিকতলা মন্ডলের উদ্যোগে চায় পে চর্চায় যোগ দিয়ে এই লোটাস বাল্ব প্রকাশ্যে আনলেন দীলিপবাবু। চায় পে চর্চা যোগ দিলে হাতে পাবেন 'টি-পাউচ'। আর তার মধ্যেই থাকবে একটি করে লাকি কুপন। সেই কুপনেই মিলতে পারে ১০ থেকে ৬৫ ওয়াট পর্যন্ত চার ধরনের পদ্মাকৃতির এলইডি বাল্ব। দেড়শ থেকে পাঁচশো টাকা মূল্যের এই এলইডি বাল্ব দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। প্রতিটি চায় পে চর্চায় পঞ্চাশটি করে গিফট কুপন থাকবে বলে জানান দীলিপবাবু।

এলইডি বাল্বের বাক্সের গায়েও থাকছে বিজেপির প্রচার। বাক্সের চারধারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছবি। সঙ্গে দলীয় প্রতীকের ছবি।  চায়ে পে চর্চার অভিনব উদ্যোগ প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপবাবু জানান, " যখন চায় পে চর্চা শুরু করেছিলাম তখন আট-নয় জন কর্মী ছিলেন আমার সাথে। সেটা বাড়তে বাড়তে কুড়ি থেকে পঁচিশ জন। পরে আজ বাড়তে বাড়তে কয়েকশো জন যোগ দিচ্ছে এই চায়ের অনুষ্ঠানে। শোভাযাত্রাও হচ্ছে এখন।পশ্চিমবঙ্গে বিজেপি কি বারান্দা থেকে এখন মানুষ দেখতে পাচ্ছে। সকাল বেলায় চা খেতে খেতে রাজনৈতিক সভা আমার মনে হয় কেউ দেখেনি এখনও পর্যন্ত। ভারতীয় জনতা পার্টি এটা করে দেখিয়েছে। কারণ আমরা নতুন ভারতবর্ষ‌-নতুন বাংলা গড়তে চাই।"

রাজনৈতিক মহলের প্রশ্ন শুধুই কি চায় পে চর্চার জনসংযোগ বাড়াতে এই লোটাস বাল্বের পন্থা? না কি এর মধ্যেও ভোটারদের 'দিমাগ কি বাত্তি জ্বালা দে'-র চেষ্টা করতে চাইছেন বিজেপির রাজ্য সভাপতি। তার উত্তর মিলবে ভোট বাক্সে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India's Got Latent : বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget