এক্সপ্লোর

WB Election 2021: হাওড়ায় ফের তৃণমূলে ফাটল, গণতন্ত্র ফেরাতে দলত্যাগ, মন্তব্য নেতার

রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া থেকে শুরু করে তৃণমূলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বাণী সিংহরায়। গঙ্গাপাড়ের জেলায় তৃণমূলে ফাটল ধরছে। একের পর এক নেতা-বিধায়ক যোগ দিয়েছে বিজেপিতে। এবার সেই তালিকায় যুক্ত হল বাগনানের তৃণমূল যুব সভাপতি তথা চন্দ্রভাগ পঞ্চায়েতের উপপ্রধানের নাম।

সুনীত হালদার, হাওড়া: হাওড়ায় ফের তৃণমূলে ফাটল। এবার দলবদল করলেন বাগনানের তৃণমূল যুব সভাপতি তথা চন্দ্রভাগ পঞ্চায়েতের উপপ্রধান। দলত্যাগী নেতার স্ত্রী তৃণমূল পরিচালিত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। দলবদলের প্রভাব সংসারে পড়বে না বলে দাবি করেছেন প্রাক্তন তৃণমূল নেতা।

রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া থেকে শুরু করে তৃণমূলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বাণী সিংহরায়। গঙ্গাপাড়ের জেলায় তৃণমূলে ফাটল ধরছে। একের পর এক নেতা-বিধায়ক যোগ দিয়েছে বিজেপিতে। এবার সেই তালিকায় যুক্ত হল বাগনানের তৃণমূল যুব সভাপতি তথা চন্দ্রভাগ পঞ্চায়েতের উপপ্রধানের নাম। সোমবার উলুবেড়িয়ার পার্টি অফিসে গিয়ে বিজেপিতে যোগ দেন তিনি। বাগনানের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত উপপ্রধান ও যুব সভাপতি মলয় সাহা জানান, ‘‘রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম। রাজ্যে উন্নয়নের পাশাপাশি শান্তি চাই। তৃণমূল কংগ্রেস বর্তমানে প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেছে। তাই বিজেপি কর্মী হিসাবে কাজ করতে চাই।’’

হাওড়ায় ফের তৃণমূলে ভাঙন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। হাওড়া গ্রামীণের বিজেপি সভাপতি প্রত্যুষ মণ্ডল জানান, ‘‘ভোট যত এগিয়ে আসবে হাওড়া গ্রামীনে আরো অনেক তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেবেন। মলয়বাবুর নেতৃত্বে প্রায় দেড় হাজার তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেছে।’’

গত বছর ডিসেম্বর মাসে তৃণমূলে যোগ দেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। এরপর সাংবাদিক বৈঠক থেকে স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠানোর কথা ঘোষণা করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। বিজেপিতে যোগ দেওয়া মলয় সাহার স্ত্রী অন্তরা বর্তমানে তৃণমূল পরিচালিত হাওড়া জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ। যদিও, দলবদলের প্রভাব সংসারে পড়বে না বলে দাবি করেছেন বাগনানের সদ্য তৃণমূলত্যাগী নেতা মলয় সাহা। তিনি বলেন, ‘‘স্ত্রী তৃণমূলে থাকলেও স্বামী স্ত্রীর সম্পর্ক চির ধরবে না।’’

ভোটের আগে লাগাতার ভাঙন কি রুখতে পারবে তৃণমূল? তৃণমূল ভাঙিয়ে কি বিজেপির কোনও লাভ হবে? উত্তর মিলবে ভোটের ফলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget