এক্সপ্লোর

শুধু অসম নয়, গোটা দেশ থেকেই বেআইনি অনুপ্রবেশকারী বিতাড়ন লক্ষ্য, জানালেন অমিত শাহ

নেডার বৈঠকে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও কেন্দ্রের প্রস্তাবিত নাগরিকত্ব (সংশোধনী) বিলকে চরম বিতর্কিত আখ্যা দিয়ে এতে উত্তরপূর্বের জনবিন্যাসই পুরোপুরি বদলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন। বলেন, আমরা বাস্তব পরিস্থিতি বুঝতে চাই।

গুয়াহাটি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিশানায় কংগ্রেস। সোমবার গুয়াহাটিতে উত্তরপূর্ব শাসক জোটের (নেডা) সম্মেলনের ভাষণে কংগ্রেস উত্তরপূর্ব ভারতকে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি শুধু অসমই নয়, গোটা দেশ থেকেই বেআইনি অনুপ্রবেশকারী বিতাড়ন তাঁদের লক্ষ্য বলেও জানিয়ে দেন তিনি। বলেন, সব রাজ্যেই, বিশেষত অসমে নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে লোকজন দুরকম উদ্বেগই জানিয়েছে। তাদের ধারণা, বহু মানুষের এনআরসিতে ঠাঁই হয়নি। ছোট রাজ্যগুলির আশঙ্কা, যাদের নাম এনআরসিতে নেই, তারা তাদের ওখানে ঢুকবে। কিন্তু আমি আশ্বস্ত করতে চাই, কোনও অনুপ্রবেশকারীই অসমে থাকতে পারবে না। তারা অন্য রাজ্যেও ঢুকতে পারবে না, কারণ আমরা শুধু অসম নয়, গোটা দেশকেই অনুপ্রবেশকারীমুক্ত করতে চাই। নেডার বৈঠকে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও কেন্দ্রের প্রস্তাবিত নাগরিকত্ব (সংশোধনী) বিলকে চরম বিতর্কিত আখ্যা দিয়ে এতে উত্তরপূর্বের জনবিন্যাসই পুরোপুরি বদলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন। বলেন, আমরা বাস্তব পরিস্থিতি বুঝতে চাই। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা অমিত শাহকে বলেন, নাগরিকত্ব (সংশোধনী) বিল নিয়ে আশঙ্কা, সংশয় তৈরি হয়েছে। বিলটি ফের পেশ করার আগে কেন্দ্র কি রাজ্যগুলির সঙ্গে আলোচনা এড়িয়ে যাবে, প্রশ্ন করে তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল পেশ হওয়ার পর কী হবে? বাংলাদেশ থেকে লোকজন আসা কি চলতেই থাকবে নাকি কোনও সময়সীমা বেঁধে দেওয়া হবে? উত্তরপূর্বে সংশয়, ভীতি রয়েছে। কেন্দ্রকে এই ইস্যুতে সব পক্ষকে আলোচনায় ডেকে সহমত গড়ে তোলার ডাক দেন সাংমা। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উত্তরপূর্বের জনগণের স্বার্থের দিকে নজর দিতে আবেদন করেন। তিনি বলেন, আমরা ষষ্ঠ শিডিউলের আওতায় আছি। তাহলে নাগরিকত্ব সংশোধনী বিলে কি স্থানীয় আইনকে উপেক্ষা করা হবে? আমাদের আতঙ্ক দূর করুন। আপনি আমাদের ভয় বিবেচনা করে দেখবেন, অমিত শাহকে বলেন তিনি। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা উত্তরপূর্বকে নাগরিকত্ব সংশোধনী বিলের আওতার বাইরে রাখার দাবি করেন। বলেন, যেসব রাজনৈতিক দল বিতর্কিত বিলটি সমর্থন করেছে, তারা ‘আত্মহত্যা করতে বসেছে’! এই বিল ৮ জানুয়ারি লোকসভায় পাশ হয়েছে। রাজ্যসভায় পেশ করা হয়নি। বিলে বলা হয়েছে, কোনও নথিপত্র না থাকলেও বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা বিপন্ন হিন্দু, জৈন, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পার্সিরা ভারতে সাত বছর বসবাসের পর এ দেশের নাগরিকত্ব পাবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nitin Gadkari : ''উড়ন্ত বাস...
''উড়ন্ত বাস..."! ই-২০ এর পর নিতিন গড়করির পরবর্তী পরিকল্পনা কী ? জানালেন নিজেই
Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের

ভিডিও

BJP Government in Bengal | আর্থিক অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট তদন্তে রাজ্যে গঠিত হল কমিশন
Congress on Mamata Banerjee :
Saokat Molla : সওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল BJP
Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?
Nirmal Ghosh News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget