এক্সপ্লোর

কাল বৈঠক এআইএডিএমকে বিধায়কদের, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে পনিরসেলভমকে সরিয়ে শশীকলা?

চেন্নাই: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কুর্সিতে বদল আসন্ন?  ও পনিরসেলভমের বদলে ভিকে শশীকলা মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন বলে প্রবল জল্পনা চলছে। সরকারি ভাবে কিছু না বলতে চাইলেও ক্ষমতাসীন এআইএডিএমকে-র একটি সূত্র নেতৃত্ব বদলের  সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে। শাসক দলের মুখপাত্র সি আর সরস্বতীও এ প্রসঙ্গে কিছু বলতে নারাজ। শুধু বলেছেন, আগামীকাল বেলা দেড়টা নাগাদ হয়তো এ ব্যাপারে স্পষ্ট ভাবে কিছু জানাতে পারব। কাল দুপুরেই এখানে বৈঠকে বসছেন এআইএডিএমকে বিধায়করা। সেখানেই দলের সাধারণ সম্পাদক শশীকলাকে মুখ্যমন্ত্রীর পদের ভার হাতে তুলে নিতে তাঁরা সমস্বরে আবেদন জানাতে পারেন বলে খবর। বেশ কিছুদিন ধরেই দলে শশীকলাকে মুখ্যমন্ত্রীর পদের দায়িত্ব নিতে হবে বলে ক্রমশঃ দাবি উঠছে। কালকের বৈঠকে তা জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। জয়ললিতার মৃত্যুর পর দলের সাধারণ সম্পাদক করা হয় তাঁকে। এবার মুখ্যমন্ত্রিত্বও তাঁর হাতে যাওয়ার সম্ভাবনা। বস্তুত গত ডিসেম্বরে আম্মার মৃত্যুর পর থেকেই দাবি উঠতে থাকে, পার্টির সাধারণ সম্পাদক ও মুখ্যমন্ত্রীর পদ একই লোকের হাতে থাকার রীতি মেনে দুটি দায়িত্বই পালন করুন শশীকলা। লোকসভার ডেপুটি স্পিকার এম থাম্বিদুরাই সমেত অনেকেই শশীকলাকে মুখ্যমন্ত্রী পদে বসানোর দাবিতে সওয়াল করেন। গতকালই শশীকলা পার্টির কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছেন। কয়েকজনকে কয়েকটি পদ থেকে সরানোর সিদ্ধান্তও ঘোষণা করেছেন। অর্থাত দলের রাশ নিজের হাতে তুলে নিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের খবর, আগামী ২৪ ফেব্রুয়ারি প্রয়াত জয়ললিতার জন্মদিনে নিজের রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা করতে চলেছেন তাঁর ভাগ্নী দীপা জয়কুমার। এআইএডিএমকে বিধায়কদের একাংশের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। তিনি যাতে কোনও চ্যালেঞ্জ হতে না পারেন, সেজন্যই আগেভাগে মুখ্যমন্ত্রী পদে শশীকলাকে বসানোর প্ল্যান তাঁর অনুগামীদের। প্রসঙ্গত, আটের দশক থেকেই জয়ললিতার সবচেয়ে ঘনিষ্ঠ শশীকলা। দলের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর নজর থাকলেও জয়ললিতার মৃত্যুর আগে পর্যন্ত এআইএডিএমকে আনুষ্ঠানিক ভাবে কোনও পদ ছিল না তাঁর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget