এক্সপ্লোর

Chenab Bridge Trial Run: বিশ্বের সর্বোচ্চ রেলসেতুর উপর ভারতীয় রেল! সফল ট্রায়াল রান

World's Highest Railway Bridge:বিষয়টি নিয়ে পোস্ট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। X হ্যান্ডেলে ট্রেনটির একাধিক ছবি পোস্ট করেছেন তিনি।

কলকাতা: বিশ্বের উচ্চতম রেলসেতুর নির্মাণ আগেই হয়েছিল। এবার তার উপর দিয়ে হল ট্রেনের সফল ট্রায়াল রান। জম্মু-কাশ্মীরে রামবানে সঙ্গলদান থেকে রেয়াসি জুড়েছে চেনাব রেলসেতু। তার উপর দিয়েই এদিন ট্রায়াল রান হল। সূত্রের খবর, সব ঠিক থাকলে শীঘ্রই ওই লাইনের উপর দিয়ে ট্রেন চলাচল হতে পারে।

এএনএআই-এর X হ্যান্ডেলে ওই ট্রায়াল রানের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, চেনাব বা চন্দ্রভাগা নদীর উপর দিয়ে তৈরি ওই সেতু দিয়ে এগোচ্ছে ট্রেন। পিছনে জম্মু কাশ্মীরের নৈসর্গিক দৃশ্য়।

 

বিষয়টি নিয়ে পোস্ট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। X হ্যান্ডেলে ট্রেনটির একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। লিখেছেন, 'জম্মু-কাশ্মীরে USBRL প্রকল্পের অধীনে সঙ্গলদান-রেয়াসি সেকশনে সফলভাবে ট্রায়াল রান করা হল MEMU ট্রেনের।'

 

কেমন সেই রেলসেতু?
চন্দ্রভাগা নদীর উপর ৩৫৯ মিটার বা ১০৯ ফুট উচ্চতায় রয়েছে এই সেতু। প্য়ারিসের আইফেল টাওয়ারের থেকেও ৩৫ মিটার উঁচু এই রেলসেতু।  উধমপুর শ্রীনগর বারামুলা রেল লিঙ্ক (USRBL) প্রকল্পের অধীনে এই সেতুটি তৈরি করা হয়েছিল। USRBL প্রকল্প এই বছরের মধ্যেই শেষ হয়ে যাবে বলে সূত্রের খবর। 

উধমপুর শ্রীনগর বারামুলা রেল লিঙ্ক প্রকল্পের অধীনেই পড়ছে ৪৮.১ কিলোমিটার লম্বা বানিহাল-সঙ্গাদলান সেকশন, ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটির উদ্বোধন করেন।

এনডিটিভি একটি প্রতিবেদন অনুযায়ী, এই প্রকল্পের প্রথম ধাপে ১১৮ কিলোমিটারের  Qazigund-Baramulla অংশ রয়েছে। যা ২০০৯ সালের অক্টোবরে উদ্বোধন হয়েছিল। এরপর ধাপে ধাপে ২০১৩ সালে ১৮ কিলোমিটারের  Banihal-Qazigund সেকশন, ২০১৪ সালে  Udhampur-Katra সেকশনের উদ্বোধন হয়েছে। চন্দ্রভাগা নদীর উপর যে সেতুটি নিয়ে এত আলোচনা, ১৩১৫ মিটার দীর্ঘ সেই সেতু এমন একটি প্রকল্পের অংশ যার মাধ্যমে কাশ্মীর উপত্য়কা ভারতের বাকি রেল নেটওয়ার্কের সঙ্গে জুড়ে যাবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: প্রবল গরমের দোসর বার্ড ফ্লু আশঙ্কা! অন্তঃসত্ত্বারা খেয়াল রাখবেন কী কী? জানাচ্ছেন চিকিৎসক

 

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
News Live Updates: পুজো মুডে রাজ্য, জেলা থেকে শহর, প্যান্ডেলে উপচে পড়ল ভিড়
পুজো মুডে রাজ্য, জেলা থেকে শহর, প্যান্ডেলে উপচে পড়ল ভিড়
Viral Video: হাসপাতালের ময়নাতদন্ত হওয়ার ঘরের ভিতর 'ডাক্তারের মদের পার্টি', ভাইরাল ভিডিও, সাসপেন্ড চিকিৎসক
হাসপাতালের ময়নাতদন্ত হওয়ার ঘরের ভিতর 'ডাক্তারের মদের পার্টি', ভাইরাল ভিডিও, সাসপেন্ড চিকিৎসক
Supreme Court : শিশুদের ইন্টারনেট ব্যবহার করা কি উচিত? বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, স্পষ্ট মত ...
শিশুদের ইন্টারনেট ব্যবহার করা কি উচিত? বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, স্পষ্ট মত ...

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget