এক্সপ্লোর

আফগানিস্তানে প্রাক্তন গভর্নরের শেষকৃত্যে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

জালালাবাদ: আফগানিস্তানের নানগড়হর প্রদেশের বেহসুদ জেলায় এক প্রাক্তন গভর্নরের শেষকৃত্য অনুষ্ঠানে আত্মঘাতী হামলা চালাল এক জঙ্গি। এই হামলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নানগড়হরের গভর্নরের মুখপাত্র আতাউল্লা খোগিয়ানি। জখম অন্তত ১৪ জন। কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে সন্দেহের তির তালিবান ও আইএস-এর দিকে। পাকিস্তান সীমান্তবর্তী নানগড়হর আইএস-এর শক্ত ঘাঁটি। ফলে আজকের এই হামলার পিছনে আইএস-এর হাত আছে বলেই মনে করছেন তদন্তকারীরা। কয়েকদিন আগেই কাবুলে শিয়াদের উপর জঙ্গি হামলায় ৪১ জনের মৃত্যু হয় এবং অন্তত ৮০ জন জখম হন। সেই ঘটনা দায় স্বীকার করে আইএস। বড়দিনে কাবুলেই গোয়েন্দা দফতরের কাছে জঙ্গি হামলায় ৬ জন সাধারণ মানুষের মৃত্যু হয়। সেই হামলারও দায় স্বীকার করে আইএস। ২০১৫ থেকেই আফগানিস্তানে শক্তি বাড়িয়েছে এই জঙ্গি সংগঠন। তারা এ বছর একের পর এক হামলা চালিয়েছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে জানা গিয়েছে, এ বছরের প্রথম ৯ মাসে আফগানিস্তানে জঙ্গি হামলা বা সংঘর্ষে আট হাজারেরও বেশি সাধারণ মানুষ হতা-হত হয়েছেন। বছরের শেষ দিনটাও রক্তাক্ত হয়ে থাকল।

সেরা শিরোনাম

Birthright Citizenship in US : আমেরিকার সুপ্রিম কোর্টে ধাক্কা প্রেসিডেন্ট ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বহাল
আমেরিকার সুপ্রিম কোর্টে ধাক্কা প্রেসিডেন্ট ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বহাল
Indus Water Treaty: জল না পেয়ে দিশাহারা পাকিস্তান, ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ, পাক-মন্ত্রী বললেন, ‘হাত কেটে নেব’
জল না পেয়ে দিশাহারা পাকিস্তান, ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ, পাক-মন্ত্রী বললেন, ‘হাত কেটে নেব’
Lightning Bolt Strikes Eiffel Tower: আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউরে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউরে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
Sheikh Hasina Returning to Bangladesh: বাংলাদেশ ফিরে যাচ্ছেন শেখ হাসিনা, কবে, কী পরিকল্পনা, সব জানালেন
বাংলাদেশ ফিরে যাচ্ছেন শেখ হাসিনা, কবে, কী পরিকল্পনা, সব জানালেন

ভিডিও

Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস
Kunal Ghosh : হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিয়ে কুণাল বললেন,
Humayun Kabir News | হুমকি-ভাষণে পুলিশের তলব, হাজিরা দেবেন হুমায়ুন? | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget