এক্সপ্লোর

কাবুলে বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৬৩, আহত ১৮২, দায় স্বীকার আইএস-এর

আফগান অভ্যন্তরীণ মন্ত্রী নসরত রহিমি জানান, মহিলা ও শিশু সহ ৬৩ জন মারা গিয়েছেন। আহতের সংখ্যা ১৮২।

কাবুল ও বেইরুট: মার্কিন যুক্তরাষ্ট্র ও তালিবানের মধ্যে চুক্তির প্রক্রিয়া যখন জোরকদমে চলছে, ঠিক তখনই ফের রক্তাক্ত আফগানিস্তানের রাজধানী কাবুল। বিয়েবাড়িতে আত্মঘাতী বিস্ফোরণে ৬৩ জনের মৃত্যু। আহত ১৮২। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। শনিবার রাতে শহরের পশ্চিম প্রান্তে এই হামলার ঘটনা ঘটে। আফগান অভ্যন্তরীণ মন্ত্রী নসরত রহিমি জানান, মহিলা ও শিশু সহ ৬৩ জন মারা গিয়েছেন। আহতের সংখ্যা ১৮২। সাধারণত, আফগান বিয়ের অনুষ্ঠান ভীষণই জাঁকজমকপূর্ণ হয়ে থাকে। সেখানে আগত অতিথিদের সংখ্যা প্রায়ই কয়েক’শ থেকে শুরু করে হাজারও হয়। বড় বড় হলে সেই সব অনুষ্ঠান হয়ে থাকে। মহিলাদের ও পুরুযদের জন্য আলাদা জায়গা থাকে। শনিবার বিস্ফোরণের পর ঘটনাস্থলে চারদিকে রক্তাক্ত ও ছিন্নভিন্ন হওয়া দেহ উদ্ধার হয়। ছড়িয়ে ছিল স্যান্ডাল, পোশাক ও জলের বোতল। খবরে প্রকাশ, সেখানে শিয়া সম্প্রদায়ের কোনও বিয়ের অনুষ্ঠান ছিল। সাধারণত, আফগানিস্তানে সুন্নি সম্প্রদায়রা সংখ্যাগরিষ্ঠ। ফলত, শিয়া সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের ওপর বহুক্ষেত্রে হামলা হয়ে থাকে। বিশেষ করে, ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী এধরনের হামলা চালিয়ে থাকে। রবিবার আইএস-এর তরফে হামলার দায়স্বীকার করেও নেওয়া হয়। সোশ্যাল মেসেজিং অ্যাপের মাধ্যমে জঙ্গিগোষ্ঠীর তরফে এই হামলার দায় স্বীকার করা হয়। বর্তমানে, আফগান তালিবান গোষ্ঠী ও মার্কিন প্রশাসনের মধ্যে চুক্তির প্রক্রিয়া প্রায় চূড়ান্চ পর্যায়ে পৌঁছেছে। জানা গিয়েছে, আফগানিস্তান থেকে প্রায় ১৪ হাজার সেনাকে প্রত্যাহার করতে রাজি হয়েছে ট্রাম্প প্রশাসন। বদলে, তালিবানকে বিভিন্ন শর্ত মানতে হবে। যেমন, যে সকল তালিবান কট্টরপন্থীরা এতদিন আল-কায়দাকে সমর্থন করত, শর্ত মোতাবেক তারা এখন থেকে তা পারবে না। আফগানিস্তান কোনওভাবে জঙ্গিদের স্বর্গরাজ্যে না পরিণত হয়, তা নিশ্চিত করতে হবে বলেও শর্তে বলা রয়েছে।

সেরা শিরোনাম

US News : হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Flydubai Flight in Hailstorm: শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget