এক্সপ্লোর

Ghazni Gate: ক্ষমতায় এসে ঐতিহাসিক গজনি গেট ধ্বংস করল তালিবান

সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। বামিয়ান বুদ্ধের মতো এবার আফগানিস্তানের গজনি প্রদেশের গজনি গেট ধ্বংস করল তালিবান। 

কাবুল: ক্ষমতায় আসার ২০ বছর পর ফের ঐতিহাসিক স্থাপত্য ধ্বংস করল তালিবান। সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। বামিয়ান বুদ্ধের মতো এবার আফগানিস্তানের গজনি প্রদেশের গজনি গেট ধ্বংস করল তালিবান। 

সূত্রের খবর, বহু প্রাচীন ওই স্থাপত্য গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রথমবার আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর তালিবান ধ্বংস করেছিল বামিয়ান বুদ্ধ। সাল ছিল ২০০১। বামিয়ান বুদ্ধের মতো এবার আফগানিস্তানের গজনি প্রদেশের গজনি গেট ধ্বংস করল তালিবান। তাণ্ডব চলছে অসংখ্য ঐতিহাসিক নিদর্শনে ভরপুর গজনি শহর জুড়ে, এমনটাই খবর। প্রথমবার আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর তালিবান ধ্বংস করেছিল বামিয়ান বুদ্ধ। 

সোশাল মিডিয়ায় যে ভিডিও দেখা গিয়েছে সেখানে ক্রেনের সাহায্য এই ঐতিহাসিক গেট ধ্বংস করতে দেখা গিয়েছে। এই গেটওয়ে ছিল ইসলামি ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এটিকে গজনি এলাকার সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে বিবেচনা করা হত। 

এই গেট ভাঙার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই গেটটি তৈরি করেছিল আশরাফ গনি সরকার। কাবুল দখলের কিছুদিনের মধ্যে বামিয়ানে হাজারা নেতা আবদুল আলী মাজারির মূর্তিও ভাঙচুর করে তালিবান। 

আফগানিস্তানের গুরুত্বপূর্ণ গজনি শহর দখল করে নিয়েছিল তালিবান। গজনি শহরটি গুরুত্বপূর্ণ কাবুল আর কান্দাহার জাতীয় সড়কের উপরে। দক্ষিণে তালিবানের শক্ত ঘাঁটির সঙ্গে রাজধানী কাবুলের গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এটি।

তালিবানের ভয়াবহ অত্যাচার দেখে যখন বাকি বিশ্ব তাদের থেকে এখনও মুখ ফিরিয়ে রয়েছে, তখন সাহায্যের প্রতিশ্রুতি দিল চিন। তালিবানকে আর্থিক সাহায্যের ঢালাও প্রতিশ্রুতি দিয়েছে বেজিং। চিনের বিদেশ দফতরের মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানের পুনর্গঠনে আর্থিক সাহায্য করবে চিন। তবে সেই বিবৃতির কোথাও গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলা, নারী ও শিশুদের ওপর অত্যাচার বন্ধ করার কথা বলা হয়নি। সেইসঙ্গে আফগানিস্তানে বর্তমান সঙ্কটের জন্য আমেরিকাকে কাঠগড়ায় তুলেছে বেজিং।

এদিকে, কাবুল বিমানবন্দরের বাইরে এলোপাথাড়ি গুলি। দূর থেকে শোনা যাচ্ছে গুলির আওয়াজ। তালিবান ও বিদেশি বাহিনী, শূন্যে গুলি চালাচ্ছে দুই পক্ষই। বিমানবন্দরের দিকে ধেয়ে আসা ভিড় ঠেকাতেই এই গুলি। অন্যদিকে, সম্মুখসমরে না পেরে শিশুদের পণবন্দি করে দুর্ভেদ্য পঞ্জশির দখলের ছক তালিবানের। আতঙ্কে গ্রাম ছেড়ে পালালেন বহু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget