এক্সপ্লোর

চন্দ্রযান ২ নিয়ে কটাক্ষ পাক মন্ত্রীর, দেখে নেওয়া যাক তাদের মহাকাশ গবেষণার হাঁড়ির হাল

মহাকাশ গবেষণা সংক্রান্ত বাজেট বেশি না হলেও, ফাওয়াদের দাবি, ২০২২ সালে প্রথমবার মহাকাশচারী পাঠাবে পাকিস্তান। এই মন্তব্যের জন্য তিনি হাসির খোরাক হচ্ছেন।

নয়াদিল্লি: অক্ষমের কুৎসিত উল্লাস। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র চন্দ্রযান ২ নিয়ে কটাক্ষ করে নিজেদের অপদার্থতার ঝাল মেটাতে মাঠে নামলেন পাকিস্তানের। চন্দ্রযান ২-র বিক্রম ল্যান্ডারের সঙ্গে চাঁদের মাটি ছোঁয়ার ২.১ কিমি আগে ইসরোর যোগাযোগ ছিন্ন হয়ে যায়। ইসরোর এই অভিযানের প্রশংসায় সারা বিশ্বই মুখর। শুধু বিক্রম ল্যান্ডারের সঙ্গে চাঁদের মাটিতে নামার আগে যোগাযোগ ছিন্ন হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও আগামী এক বছর ধরে কক্ষপথে কাজ করবে অরবিটার। তাতেও চাঁদ সম্পর্কে অনেক অজানা তথ্য সামনে আসবে বলে আশাবাদী সকলে। ইসরো জানিয়েছে, এই অভিযান এখনও পর্যন্ত ৯০ থেকে ৯৫ শতাংশই সফল। বিক্রম ল্যান্ডারের চাঁদের বুকে নামার স্বপ্নভঙ্গ হয়েছে। আর এই ঘটনা ঘিরেই কুৎসিত ট্যুইট পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর। তিনি চন্দ্রযান ২ কে ‘খেলনা’ বলেও কটাক্ষ করেছেন। ভারতের নাম নিয়েও কটাক্ষ করেছেন তিনি। তবে ফাওয়াদের এই ট্যুইট নিয়ে ক্ষমাপ্রার্থনা করেছেন এক পাক ট্যুইটার ব্যবহারকারীই। পাক মন্ত্রীর এই আচরণকে অক্ষমের কদর্য উল্লাস বলেই মনে করা হচ্ছে। কারণ, মহাকাশ গবেষণায় পাকিস্তানের কার্যকলাপের বহর দেখলে বোঝা যাবে যে, এক্ষেত্রে কাজের কাজ কিছুই করতে পারেনি তারা। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো (স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন) গড়ে উঠেছিল ১৯৬১ তে। এরপর তাদের প্রথম যোগাযোগ উপগ্রহ কক্ষপথে পাঠাতে তাদের লেগে গেল অর্ধ শতাব্দী। তাও আবার চিনের উপগ্রহ উৎক্ষেপন যান ব্যবহার করে এবং চিনের মহাকাশ গবেষণা সংস্থার অধীনস্থ সংস্থার সহায়তায়। সুপারকো-র আট বছর পর গড়ে ওঠার পরও ইসরো তার যাত্রাপথে একের পর এক রেকর্ড করেছে। ২০১৭-তে একটি উৎক্ষেপণেই ১০৪ টি উপগ্রহ মহাকাশে পাঠানোর নজির গড়েছে ইসরো। অন্যদিকে, একের পর এক ব্যর্থতা ও ধাক্কায় জর্জরিত হয়েছে পাক মহাকাশ সংস্থা। আট ও নয়ের দশকে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জিয়া-উল-হক যোগাযোগ উপগ্রহ সহ বিভিন্ন প্রকল্পের জন্য আর্থিক বরাদ্দ কমিয়ে দেন। বিজ্ঞানীদের বদলে মহাকাশ গবেষণা সংস্থার প্রধান করে দেওয়া হতে থাকে সেনা আধিকারিকদের। সুপারকোর বর্তমান প্রধান কাইজার আনিস খুররমও প্রাক্তন সেনা আধিকারিক। মহাকাশ গবেষণা সংক্রান্ত বাজেট বেশি না হলেও, ফাওয়াদের দাবি, ২০২২ সালে প্রথমবার মহাকাশচারী পাঠাবে পাকিস্তান। এই মন্তব্যের জন্য তিনি হাসির খোরাক হচ্ছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plane Accident News: যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
US-Iran War: ‘হিটলিস্টে ১ নম্বরে আমি’, প্রাণনাশের আশঙ্কা করছেন ট্রাম্প, বিশেষ নির্দেশ দিয়ে রাখলেন
‘হিটলিস্টে ১ নম্বরে আমি’, প্রাণনাশের আশঙ্কা করছেন ট্রাম্প, বিশেষ নির্দেশ দিয়ে রাখলেন
Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
US Attacks Iran: আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের

ভিডিও

Purulia Shellac Industry GI Tag : মানভূমে 'নতুন ভোর', লাক্ষা শিল্প পেল GI স্বীকৃতি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ২: 'সেবাশ্রয়' নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ১: ৩ মাসও কাটল না, ৩ দলছুটকে দিয়েই শুরু বিজেপির তৃণমূলীকরণ?
21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget