এক্সপ্লোর

সম্ভাব্য বৌদ্ধ উপজাতি-মুসলিম সংঘাত এড়াতে ১৫ হাজার রোহিঙ্গাকে পার্বত্য জেলা থেকে সরাচ্ছে বাংলাদেশ

কক্সবাজার (বাংলাদেশ): মায়ানমারে সামরিক অভিযান থেকে বাঁচতে গত ৫ সপ্তাহে বাংলাদেশে পালিয়ে আসা আনুমানিক ১০ লাখ রোহিঙ্গার অর্ধেকেরই জায়গা হয়েছে সরকারি জমিতে তৈরি ক্যাম্পে। তবে মায়ানমার সীমান্ত ঘেঁষা পার্বত্য জেলা বাঁদরবনেও ঢুকেছে অন্তত ১৫ হাজার রোহিঙ্গা। বাঁদরবন হল সেই চট্টগ্রাম পার্বত্য এলাকার অংশ, যা স্থানীয় উপজাতিদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে আট, নয়ের দশকে উত্তপ্ত হয়ে উঠেছিল। ওই উপজাতি সম্প্রদায়ের লোকজন মূলত বৌদ্ধ। বাঁদরবনের সরকারি প্রশাসক দিলীপ কুমার বণিক জানিয়েছেন, রোহিঙ্গাদের উপস্থিতির ফলে ওখানকার মুসলিম ও সংখ্যালঘু উপজাতিদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ফের মাথাচাড়া দিতে পারে বলে প্রশাসনের আশঙ্কা। তাই সরকার ওই ১৫ হাজার রোহিঙ্গাকে মূল আশ্রয় শিবিরে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 'পার্বত্য জেলায় শান্তি সুনিশ্চিত করতে' আগামীকাল রোহিঙ্গাদের সরানোর প্রক্রিয়া শুরু হবে। ১৯৯৭ সালে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়, উপজাতি গোষ্ঠীগুলি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে ইতি টানে। যদিও স্থানীয় মুসলিম ও উপজাতিদের সম্পর্কে চাপা উত্তেজনা থেকেই গিয়েছে। মায়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে যে রাখাইন বৌদ্ধদের বিরুদ্ধে, তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এই উপজাতিদের। গত বছরের মে মাসে ৭৫ বছরের এক বৌদ্ধ সন্ন্যাসী বাঁদরবনে খুন হন। এজন্য দায়ী করা হয় ইসলামিক স্টেট জঙ্গিদের। আবার চলতি বছরের জুনে স্থানীয় এক নেতার হত্যার জেরে উপজাতিদের বাড়িঘর পুড়িয়ে দেয় মুসলিমরা। প্রসঙ্গত, মায়ানমারে নাগরিকত্ব থেকে বঞ্চিত রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিয়েছে বাংলাদেশ, যদিও তাদের সরকারি ভাবে উদ্বাস্তুর স্বীকৃতি দেয়নি। রোহিঙ্গারা অনির্দিষ্টকালের জন্য থেকে যাক, তা চায় না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে। অস্থায়ী ক্যাম্পে গাদাগাদি করে থাকা রোহিঙ্গাদের গতিবিধির ওপর অনেক বিধিনিষেধ জারি করেছে সরকার, যেমন তারা খেয়াল খুশিমতো শিবির ছেড়ে বেরিয়ে যেতে পারবে না। হাসিনা সরকার বাংলাদেশ ও মায়ানমারের মধ্যবর্তী নো ম্যানস ল্যান্ডে আটকে পড়া প্রায় ১২ হাজার রোহিঙ্গাকেও সরিয়ে নিতে চায় বলেও জানিয়েছেন ওই সরকারি অফিসার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: জাপানে বেআইনি ভাবে মসজিদ নির্মাণ, চরম অস্বস্তিতে পাকিস্তান
জাপানে বেআইনি ভাবে মসজিদ নির্মাণ, চরম অস্বস্তিতে পাকিস্তান
Iran-US Conflict: আকাশে ঝাঁক ঝাঁক ক্ষেপণাস্ত্র-ড্রোন, ঘন ঘন বাজছে সাইরেন, ফের পরস্পরকে আক্রমণ আমেরিকা ও ইরানের
আকাশে ঝাঁক ঝাঁক ক্ষেপণাস্ত্র-ড্রোন, ঘন ঘন বাজছে সাইরেন, ফের পরস্পরকে আক্রমণ আমেরিকা ও ইরানের
US-Israel Relations: মেজাজ হারালেন ডোনাল্ড ট্রাম্প, ‘অকৃতজ্ঞ’ বললেন বেঞ্জামিন নেতানিয়াহুকে, গালিগালাজও করে বসলেন
মেজাজ হারালেন ডোনাল্ড ট্রাম্প, ‘অকৃতজ্ঞ’ বললেন বেঞ্জামিন নেতানিয়াহুকে, গালিগালাজও করে বসলেন
Meteor Explosion: আলোর ঝলকানি, জোর বিস্ফোরণ, দুলে উঠল চারপাশ, আমেরিকায় উল্কা বিস্ফোরণ, তীব্রতা ৩০০ TNT-র সমতুল্য
আলোর ঝলকানি, জোর বিস্ফোরণ, দুলে উঠল চারপাশ, আমেরিকায় উল্কা বিস্ফোরণ, তীব্রতা ৩০০ TNT-র সমতুল্য

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget