এক্সপ্লোর

বেঁচে ফিরব ভাবিনি, বলছেন লাদেনকে গুলি করা সিল অফিসার

ওয়াশিংটন: আল-কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করার জন্য অভিযানে গিয়ে আর জীবিত অবস্থায় দেশে ফিরবেন না। এমনই ভেবেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নেভি সিল বাহিনীর প্রাক্তন সদস্য রবার্ট ও’নিল। তিনি পরিবারের সদস্যদের উপহার দিয়ে যান। বাবার সঙ্গে শেষবার কথাও বলেছিলেন। যদিও সেই আশঙ্কা মিথ্যা প্রমাণিত হয়। রবার্ট নিজেই এ কথা জানিয়েছেন। ২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করে মার্কিন নেভি সিল। সেই অভিযানের অন্যতম সদস্য ছিলেন রবার্ট। তিনি বলেছেন, পাকিস্তানে এই অভিযানে গিয়ে মৃত্যুবরণের প্রস্তুতি নিলেও, তিনি ভয় পাননি। নিজের কাজ সফল করার জন্যই তৈরি হচ্ছিলেন। চারশোরও বেশি অভিযানে যোগ দিয়েছেন। লাদেনকে হত্যা করার অভিযান মোটেই কঠিন ছিল না। লাদেন অভিযান প্রসঙ্গে রবার্ট বলেছেন, ‘লাদেন হত্যা অভিযানের জন্য সবচেয়ে অভিজ্ঞ সদস্যদের বেছে নেওয়া হয়েছিল। আমরা কয়েকশো এই ধরনের অভিযান চালিয়েছি। সেটাই সেরা দল ছিল। প্রস্তুতির জন্য আমাদের যথেষ্ট সময় দেওয়া হয়েছিল। ফলে লাদেনের বাড়ির বাইরের অংশের বিষয়ে সব তথ্য পেয়ে গিয়েছিলাম আমরা। ভিতরে কী আছে সেটা না জানলেও, কোনও সমস্যা হয়নি। সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়ার পর লাদেনকে দেখতে পাই। তারপর যে কোনও রেঞ্জার, সিল বা স্পেশাল অপারেটর যেটা করত, সেটাই আমি করি। লাদেন বিপজ্জনক ছিলেন। তিনি আত্মসমর্পণ করতে রাজি ছিলেন না। তাই আমি তাঁকে মানববোমা মনে করে মুখে তিনবার গুলি করি।’ লাদেন হত্যা অভিযান নিয়ে একটি বই লিখেছেন রবার্ট। সেই বইয়ে তিনি লিখেছেন, তাঁর গুলিতে লাদেনের মাথা ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। তাঁকে আর চেনা যাচ্ছিল না। মাথার অংশগুলি জোড়া দিয়ে তবে শনাক্ত করা সম্ভব হয়। লাদেন হত্যার ঘটনা প্রকাশ্যে আনার পর সমালোচিত হচ্ছেন রবার্ট। তবে এই সমালোচনাকে গুরুত্ব দিচ্ছেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget