এক্সপ্লোর

অস্ত্র প্রসাররোধ চুক্তি অগ্রাহ্য করে পাকিস্তানকে পরমাণু চুল্লি সরবরাহ করেছে চিন

নয়াদিল্লি: ভারতের এনএসজি অন্তর্ভুক্তি বিরোধিতার কারণ হিসেবে এনপিটি সই না করাকে বারবার কারণ হিসেবে দেখিয়েছে চিন। নানা আন্তর্জাতিক মঞ্চে তারা বড় গলায় বলেছে, অস্ত্র প্রসাররোধ চুক্তি স্বাক্ষর না করেও পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে কোনও দেশ প্রবেশাধিকার পেলে তা ওই চুক্তির মূল শর্তকে লঙ্ঘন করবে। অথচ তারাই এনপিটি-র নিয়মকানুন শিকেয় তুলে পাকিস্তানকে একাধিক পরমাণু চুল্লি সরবরাহ করেছে বলে খবর। আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের সর্বশেষ রিপোর্টে এই তথ্য প্রকাশ্যে এসেছে। পাকিস্তান কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইএইএ-র রক্ষাকবচের আওতায় নেই। তা সত্ত্বেও তাদের পরমাণু চুল্লি সরবরাহ করার জন্য এনপিটি-র নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখাতে বেজিংয়ের বিন্দুমাত্র অসুবিধে হয়নি। এমনটাই জানাচ্ছে পরমাণু অস্ত্র ও নিরস্ত্রীকরণ সংক্রান্ত অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন। রিপোর্টে তারা বলছে, ২০১৩-য় চাসমা-৩ পরমাণু চুল্লি সরবরাহ করা নিয়ে ইসলামাবাদের সঙ্গে চুক্তি করে বেজিং। এ জন্য আইএইএ-র আওতায় না আসা দেশগুলিকে পরমাণু অস্ত্র সরবরাহ করার ওপর এনপিটিতে যে নিষেধাজ্ঞা রয়েছে, তা ভেঙে ফেলতে দ্বিধা করেনি তারা। অথচ ভারতের যখন এনএসজি-র সদস্যপদ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়, তখন স্রেফ এই কথা বলে চিন ভেটো দেয়, যে, ভারত এনপিটি সই না করায় তাদের এনএসজি প্রবেশে অস্ত্র প্রসাররোধ চুক্তির মূল শর্ত লঙ্ঘিত হবে। ২০০০ সালে চিন কথা দেয়, কোনও দেশকে পরমাণু অস্ত্রবহনক্ষম ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করবে না তারা। কিন্তু সে কথাও তারা রাখেনি। ফলে মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম বা এমটিসিআর-এ ভারত প্রবেশাধিকার পেলেও চিন এখনও তা পায়নি। তা ছাড়া ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আমদানি, রফতানি নিয়ন্ত্রণের ক্ষেত্রেও চিনা সরকার আন্তরিক নয় বলে আন্তর্জাতিক মহল মনে করছে।

সেরা শিরোনাম

US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget