এক্সপ্লোর

Earthquake in China: আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল চিন, নিহত ২

আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল চিনের ইউনান প্রদেশ।

বেজিং: আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল চিনের ইউনান প্রদেশ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১। স্থানীয় প্রশাসন থেকে জানা গিয়েছে যে, ভূমিকম্পে অন্তত দু'জনের মৃত্যু হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, ভূমিকম্পের উৎসস্থল পর্যটনের জন্য বিখ্যাত দানি শহরের কাছে, মাটির ১০ কিলোমিটার (প্রায় ৬ মাইল) ভেতরে। স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা বেজে ৪৮ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে প্রথমে কম্পনের মাত্রা দেখিয়েছিল ৬.০। পরে সেটি আরও বাড়ে। ৬.১ হয়ে দাঁড়ায়।

চিনের ইউনান প্রদেশের পার্বত্য এলাকায় ভূমিকম্পের ফলে ২ জনের মৃত্য়ু হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। অন্তত ১৭ জন আহত হয়েছেন এবং তাঁদের চিকিৎসা চলছে। ইউনানের স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, অন্তত ২০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার জনসংখ্যা প্রায় ১ লক্ষ। তাঁদের মধ্যে থেকেই প্রাথমিকভাবে ২০০০০ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বেশিরভাগই গ্রামাঞ্চলের বাসিন্দা।

স্থানীয় সংবাদমাধ্যম থেকে কিছু ভিডিও প্রকাশ করা হয়েছে। যে ভিডিওর কোনওটায় দেখা যাচ্ছে কম্পন্রে তীব্রতায় ঘরের আলো দুলছে, আবার কোথাও ফুলদানি পড়ে ভেঙে যাচ্ছে। কম্পন অনুভূত হতেই বহু মানুষ বাড়ি ঘরদোর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় প্রশাসন থেকে জানানো হয়েছে যে, ভূকম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বেশ কয়েকটি বাড়ি ভূপতিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর বাড়ি।

গত বছরের জুলাই মাসে চিনের উত্তরের শহর তাংশান-এ ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভ-এর তরফ থেকে বলা হয়েছিল, ১৯৭৬ সালে চিনে যে ভূমিকম্প হয়েছিল, তার সঙ্গে তুলনা চলতে পারে এই ভূমিকম্পের। তাংশানের কাছাকাছি জায়গায় ভূমিকম্পের উৎসস্থল ছিল। উল্লেখ্য, বেজিং থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে এই তাংশান। যদিও চিনের সেসমোলজিক্যাল অথরিটি জানিয়েছে, রিখটার স্কেলে চিনের সেদিনের ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget