এক্সপ্লোর

দ্বিপাক্ষিক সম্পর্কে 'মারাত্মক ক্ষতি' হবে, দলাইয়ের অরুণাচল সফরের অনুমতি বহাল রাখায় ভারতকে ফের হুঁশিয়ারি চিনের

বেজিং: দলাই লামার আসন্ন অরুণাচল প্রদেশ সফর ঘিরে আবার ভারতকে হুঁশিয়ারি দিল চিন। এই নিয়ে গত এক মাসে দুবার। ৪ থেকে ১৩ এপ্রিল অরুণাচল সফরে যাচ্ছেন বিতর্কিত তিব্বতী ধর্মগুরু। আর সেই অরুণাচলকেই দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি চিনের। এর আগে গত ৩ মার্চ চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং বলেছিলেন, ভারত দলাইকে অরুণাচলে যাওয়ার অনুমতি দিয়েছে, এ খবরে গভীর ভাবে উদ্বিগ্ন চিন। কিন্তু তারপরও তাদের আপত্তি উপেক্ষা করে দলাইকে সফরের অনুমতি বহাল রাখায় ভারতের ওপর খাপ্পা চিন। এদিন বেজিং হুমকি দিয়েছে, এতে দ্বিপাক্ষিক সম্পর্কের 'মারাত্মক ক্ষতি' হবে। বিদেশমন্ত্রকের মুখপাত্রটি দলাইয়ের সফর প্রসঙ্গ সাংবাদিক সম্মেলনে বলেন, খবরটায় আমরা খুব উদ্বিগ্ন। ভারত-চিন সীমান্তের পূব দিক সম্পর্কে চিনের অবস্থান স্পষ্ট, অবিচল। তিনি এও বলেন, দলাই চক্র দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী কাজকর্মে জড়িত। এ ব্যাপারে তাদের কুখ্যাতির রেকর্ড আছে।  ওদের আসল চরিত্র পরিষ্কার জানা থাকার কথা ভারতের। কিন্তু তা সত্ত্বেও ওখানে দলাইকে সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত।  দ্বিপাক্ষিক সম্পর্কের খুব ক্ষতি হবে এতে। ভারত-চিন সম্পর্ক নষ্ট করবে এ ধরনের সফর। আমরা ভারতকে আগের দেওয়া রাজনৈতিক প্রতিশ্রুতির প্রতি দায়বদ্ধ থাকতে বলেছি। বলেছি, তারা যেন ভারত-চিন সম্পর্কের ক্ষতি না করে।  ভারতকেই ঠিক করতে হবে, কী করবে। গত বছরও দলাইয়ের অরুণাচল প্রদেশ সফরে ছাড়পত্র দেওয়ায় প্রবল আপত্তি তুলেছিল বেজিং। পাশাপাশি  ভারতে নিযুক্ত তত্কালীন মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড রাহুল বর্মার অরুণাচল সফরেরও বিরোধিতা  করে তারা। এদিন চিনা মুখপাত্রটি বলেন,  দলাই চক্রকে কোনও প্ল্য়াটফর্মই দেওয়া উচিত নয় ভারতের। একমাত্র তা হলেই ভারত-চিন সম্পর্ক উন্নতির পথে এগিয়ে যেতে পারে। চিন-ভারত দুটি বড় উন্নয়নশীল দেশ, নিকট প্রতিবেশী। দুটি দেশের বোঝাপড়া দ্রুত এগিয়ে যাওয়ার দায়িত্ব উভয়েরই। তবে এমন সম্পর্ক তৈরি হতে পারে কেবলমাত্র কিছু  নির্দিষ্ট ভিতের ওপর। প্রসঙ্গত, ৩৪৮৮ কিমি দীর্ঘ   নিয়ন্ত্রণ রেখা ঘিরে ভারত-চিন বিরোধ রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget