এক্সপ্লোর

মিশরে মসজিদে জঙ্গি হামলায় মৃত্যু বেড়ে ৩০৫, তিনদিনের রাষ্ট্রীয় শোক

কায়রো: মিশরের উত্তর সিনাই প্রদেশের আল-অরিশ শহরের আল-রাওদা মসজিদে ভয়াবহতম জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩০৫। আজ সরকারি সূত্রে এই খবর জানানো হয়েছে। মিশরের সরকারি আইনজীবী নবিল সাদেক এক বিবৃতিতে বলেছেন, নিহতদের মধ্যে ২৭টি শিশু রয়েছে। ১২৮ জন জখম হয়েছেন। মিশর সরকার তিনদিনের রাষ্ট্রীয় শোকপালনের কথা ঘোষণা করেছে। গতকাল সাপ্তাহিক প্রার্থনার সময় ওই মসজিদে হামলা চালায় ২৫ থেকে ৩০ জন জঙ্গি। তাদের কাছে প্রচুর অস্ত্র-শস্ত্র ছিল। তারা ওই মসজিদের দরজা ও ১২টি জানলা আটকে দাঁড়িয়ে পড়ে। প্রথমে বিস্ফোরণ ঘটনার পর আতঙ্কে রাস্তায় নেমে আসা লোকজনের উপর গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। তারা পাঁচটি গাড়ি নিয়ে এসেছিল। মসজিদে প্রার্থনা করতে আসা লোকজনের সাতটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় জঙ্গিরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ত্রাসবাদীরা প্রত্যেকেই সামরিকবাহিনীর পোশাকে ছিল। তাদের মধ্যে কয়েকজন মুখোশ পরে ছিল। মিশরের স্বাস্থ্যমন্ত্রকের মুখপাত্র খালিদ মুজাহিদ এই ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ করেছেন। একটি রিপোর্টে জানা গিয়েছে, সুফি মতবাদের সমর্থকরা নিয়মিত ওই মসজিদে প্রার্থনা করতে আসেন। সেই কারণেই সেখানে হামলা চালানো হয়েছে। কোনও জঙ্গি সংগঠন এখনও এই হামলার দায়স্বীকার করেনি। তবে সন্দেহের তির আইএস-এর দিকে। ২০১১ সালের জানুয়ারিতে গণবিদ্রোহের জেরে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট হোসনি মুবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সিনাইয়ে একের পর এক জঙ্গি হামলা হয়েছে। এই হামলায় এখনও পর্যন্ত সাতশোরও বেশি নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। ২০১৩ সালে প্রেসিডেন্ট মহম্মদ মোরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে জঙ্গি হামলা বেড়েছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Cockroach Awami Party : ভারতের পর এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামি পার্টি’ ! সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ, না পিছনে... 
ভারতের পর এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামি পার্টি’ ! সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ, না পিছনে... 
US-Iran War News: ইরানের বিরুদ্ধে যুদ্ধে ২ লক্ষ ৮০ হাজার কোটি খরচ আমেরিকার, খোয়া গিয়েছে ৪২টি যুদ্ধবিমান, হেলিকপ্টার
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ২ লক্ষ ৮০ হাজার কোটি খরচ আমেরিকার, খোয়া গিয়েছে ৪২টি যুদ্ধবিমান, হেলিকপ্টার
Narendra Modi: মেলোনির সঙ্গে রোম-দর্শন মোদির, বন্ধুকে উপহার দিলেন ‘মেলোডি’ চকোলেট, ভিডিও ভাইরাল
মেলোনির সঙ্গে রোম-দর্শন মোদির, বন্ধুকে উপহার দিলেন ‘মেলোডি’ চকোলেট, ভিডিও ভাইরাল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget