এক্সপ্লোর

এনএসজি: ভারতের সদস্যপদ নিয়ে অনড় থাকলেও সুর নরম চিনের

বেজিং: পরমাণু সরবরাহকারী রাষ্ট্র (এনএসজি) গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতায় নিজের অবস্থান বজায় রাখলেও আগের থেকে সুর নরম করল চিন। এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে এই প্রথম কোনও ইতিবাচক মন্তব্য শোনা গেল চিনের থেকে। মঙ্গলবার বেজিংয়ের তরফে জানানো হয়, অবশ্যই এই বিষয়ে আলোচনার দরজা খোলা। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনউইং এদিন ভারতীয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের অবস্থানের কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, এনএসজি-তে প্রবেশের প্রধান শর্তই হল সংশ্লিষ্ট রাষ্ট্রকে পরমাণু অস্ত্রপ্রসাররোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষর করতে হবে। কিন্তু, ভারত যেহেতু সেই চুক্তির আওতাধীন নয়, সেক্ষেত্রে এই নিয়মের বদল ঘটাতে হবে। সেটাই অনৈতিক। হুয়া বলেন, আমরা কখনই বলিনি, আমরা একে ঢুকতে দেব না, ওকে ঢুকতে দেব না। ভারত হোক বা পাকিস্তান-- আমরা কোনও দেশকে টার্গেট করিনি। তিনি জানান, আলোচনার দরজা সবসময়ই খোলা। PM_Modi_and_President_Xi তবে, একইসঙ্গে, এদিন মার্কিন যুক্তরাষ্ট্রকে একহাত নিয়েছে চিন। নন-এনপিটি রাষ্ট্র ভারতকে যেভাবে এনএসজি-র সদস্য করতে তৎপর হয়েছে ওয়াশিংটন, তাতে বিস্মিত বেজিং। হুয়া জানান, এই মার্কিন যুক্তরাষ্ট্রই এই নিয়ম করেছিল যে, এনপিটি স্বাক্ষর না করলে কোনও দেশ এনএসজি-র সদস্য হতে পারবে না। এখন তারাই সেই নীতি থেকে সরে আসছে। যদিও, ভারতের অন্তর্ভুক্তির বিরুদ্ধে চিন বিরোধিতা করলেও, আরেক নন-এনপিটি রাষ্ট্র পাকিস্তানের হয়ে জোর সওয়াল করতে পিছপা হচ্ছে না তারা। বেজিংয়ের যুক্তি, যদি ভারতকে সদস্যপদ দেওয়া হয়, তাহলে পাকিস্তানেরও জায়গা প্রাপ্য!এই নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে চোরা চাপানউতোর চলছে বলেও জানিয়েছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, গতকালই মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের হয়ে জোর সওয়াল করে জানিয়েছিল যে, এনএসজি-তে ঢোকার জন্য তৈরি ভারত। একইসঙ্গে তারা বিভিন্ন রাষ্ট্রকে আসন্ন এনএসজি প্লেনারিতে ভারতের অংশগ্রহণকে সমর্থন করার আহ্বান জানিয়েছিল। প্রসঙ্গত, আগামী ২৩-২৪ তারিখ বসছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলে বসছে এই গোষ্ঠীর প্লেনারি। সেখানে অংশগ্রহণ করতে বিদেশসচিব এস জয়শঙ্করকে পাঠাচ্ছে ভারত। জানা গিয়েছে, বর্তমান ৪৮-সদস্যের মধ্যে বহু দেশই ভারতের অন্তর্ভুক্তির পক্ষে সায় দিয়েছে। কিছু দেশ এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। আবার কিছু দেশ বিরোধিতা করেছে। বিরোধী দেশগুলির মধ্যে রয়েছে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, তুরস্ক। এখন সব নজর আসন্ন প্লেনারির দিকে।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget