এক্সপ্লোর

ইন্টারনেট সার্চে কারচুপি! গুগলকে ২.৪ বিলিয়ন ইউরো জরিমানা ইউরোপীয় ইউনিয়নের

লন্ডন: ইন্টারনেট সার্চ পরিষেবায় কারচুপির জন্য বিশ্বের অন্যতম বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল-কে রেকর্ড পরিমাণ জরিমানা করল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইন্টারনেটের অন্যতম সেরা সার্চ ইঞ্জিন হিসেবে পরিচিত গুগল-এর বিরুদ্ধে অভিযোগ, নিজেদের শপিং পরিষেবাকে প্রাধান্য দিতে ও সুবিধা পাইয়ে দিতে সার্চ ইঞ্জিন বা ইন্টারনেটে তথ্য খোঁজের ফলাফলে কারচুপি করেছে তারা। লক্ষ্য, যাতে প্রতিযোগিতায় থাকা অন্যান্য ছোট শপিং পরিষেবাগুলি ধাক্কা খায়।

জানা গিয়েছে, ২০১০ সালে দায়ের হওয়া এক অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রায় ঘোষণা করে ইইউ জানায়, ইন্টারনেট সার্চে নিজেদের একচ্ছত্র আধিপত্যের অপব্যবহার করার ফলে গুগলের ওপর ২.৪ বিলিয়ন ইউরো জরিমানা ধার্য করা হয়েছে।

এটিই ইইউ-র ধার্য করা যে কোনও সংস্থার বিরুদ্ধে বৃহত্তম জরিমানা। ২০০৯ সালে ইন্টেল সংস্থার ওপর ১.১ বিলিয়ন ইউরো জরিমানা করেছিল ইইউ। পাশাপাশি, গুগলকে এ-ও নির্দেশ দেওয়া হয়েছে, ‘সার্চ রেজাল্টে’ যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় বদল এনে সেই কারচুপি বন্ধ করতে হবে। যাতে তাদের নিজেদের পরিষেবা বাড়তি সুবিধে না পায়।

প্রসঙ্গত, ইউরোপ-জুড়ে ইন্টারনেট সার্চের ক্ষেত্রে মার্কেট শেয়ারের প্রায় ৯০ শতাংশ গুগলের দখলে। সংস্থার দাবি ছিল, তাদের নতুন অনলাইন শপিং পরিষেবা অন্যদের চেয়ে ভাল। গ্রাহকরা পছন্দ করছেন। তারা এ-ও দাবি করে, সার্চে কোনও কারচুপি করা হয়নি।

যদিও, ইইউ সেই যুক্তি মানেনি। শুধু এই মামলা নয়। আরও ২টি পৃথক মামলা রয়েছে গুগলের বিরুদ্ধে। সেখানেও বিপুল জরিমানার সম্মুখীন হতে পারে সংস্থা।

সেরা শিরোনাম

E20 Petrol: ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি, ভারতকে জানিয়ে দিল ভুটান, কারণ কী?
ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি, ভারতকে জানিয়ে দিল ভুটান, কারণ কী?
Pakistan News : বিমান হাইজ্যাক করে যাত্রীদের পণবন্দী ! কূটনীতিক শোনেন,
বিমান হাইজ্যাক করে যাত্রীদের পণবন্দী ! কূটনীতিক শোনেন, "ম্যাডাম ঘুমাচ্ছেন, ওঠানো যাবে না"
China On India-Japan: ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের
ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের
Indus Waters Treaty : 'ইসলামাবাদ সেই হাতগুলো কেটে ফেলবে', সিন্ধু জলচুক্তি ইস্যুতে পাক মন্ত্রীর হুমকির জবাবে ভারত বলল...
'ইসলামাবাদ সেই হাতগুলো কেটে ফেলবে', সিন্ধু জলচুক্তি ইস্যুতে পাক মন্ত্রীর হুমকির জবাবে ভারত বলল...

ভিডিও

Samik Bhattacharya News: 'তৃণমূল হয়ে গিয়েছিল লুটেরাদের দল, নীতি ছিল দুর্নীতি', কটাক্ষ শমীক ভট্টাচার্যর
Mamata Banerjee News: 'বেইমানি করে অনেকে দল ছাড়ছেন', কাকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Chandrima Bhattacharya:
Chandrima Bhattacharya: পদত্যাগপত্রে Mamata Banerjee-কে 'প্রাক্তন মুখ্যমন্ত্রী' বলে সম্বোধন | TMC
Chandrima Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget