এক্সপ্লোর

আমেরিকাও আমাদের সমঝে চলে, ভারতকে হুঁশিয়ারি চিনের সংবাদমাধ্যমের

বেজিং: দলাই লামা কার্ড ব্যবহার নিয়ে ভারতকে সতর্ক করল চিনের সরকারি সংবাদমাধ্যম। তারা ভারত সম্পর্কে বিভিন্ন শ্লেষাত্মক মন্তব্যও করেছে। রাষ্ট্রায়ত্ত গ্লোবাল টাইমস-এ প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ভারত ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হওয়ার বড়াই’ করে বেড়ায়, ‘অবাধ্য শিশু’র মতো আচরণ করে। নিবন্ধে আরও বলা হয়েছে, ভারতের মহান দেশ হয়ে ওঠার সমূহ সম্ভাবনা রয়েছে।কিন্তু ভারতের দর্শন খুবই ‘অদূরদর্শী’। এতে আরও বলা হয়েছে, আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে তাইওয়ান প্রসঙ্গে কীভাবে চিন মোকাবিলা করেছে, তা দেখে শিক্ষা নেওয়া উচিত ভারতের। নিবন্ধতে বলা হয়েছে, তাইওয়ান নিয়ে ‘ওয়ান চায়না’ নীতিকে চ্যালেঞ্জ করে বসেছিলেন ট্রাম্প। চিনের ধৈর্য্যের পরখ করতে এসে যা জবাব পেয়েছেন ট্রাম্প, তাতে তিনি নিঃসন্দেহে বুঝে গিয়েছেন যে, চিনের সার্বভৌম একতা ও জাতীয় সংহতি অলঙ্ঘণীয়। যদিও নিবন্ধে এ ব্যাপারে চিন ঠিক কী এমন ব্যবস্থা নিয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। ট্রাম্প প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর তাইওয়ানের প্রেসিডেন্টকে ফোন করেছিলেন। একইসঙ্গে ওয়ান-চায়না নীতি নিয়েও প্রশ্ন তোলেন। এর প্রবল প্রতিবাদ করেছিল চিন। এর পাশাপাশি বিতর্কিত দক্ষিণ চিন সাগরে আমেরিকার একটি মানবহীন যন্ত্র বাজেয়াপ্ত করে চিন। মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতায় বসার আগে ওই ঘটনাকে চিনের শক্তি প্রদর্শন বলে মনে করা হচ্ছে। পরে অবশ্য আমেরিকার প্রতিবাদের মুখে ওই ড্রোন ফিরিয়ে দেয় বেজিং।দক্ষিণ চিন সমুদ্রে মার্কিন সমীক্ষা জাহাজ পরিচালিত ওই ড্রোনটি বাজেয়াপ্ত করেছিল চিনের নৌবাহিনী। গ্লোবাল টাইমস-এর নিবন্ধে বলা হয়েছে, এ ধরনের স্পর্শকাতর সমস্যার ব্যাপারে চিনের সঙ্গে ঝামেলায় জড়ানোর আগে আমেরিকাও দুবার ভাবে। নিবন্ধটিতে কড়া ভাষায় দলাই লামা কার্ড ব্যবহার নিয়ে ভারতকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গতমাসে চিনের প্রতিবাদ সত্ত্বেও মঙ্গোলিয়া দলাই লামাকে সে দেশে আসার অনুমতি দিয়েছিল। এর পাল্টা হিসেবে চিন মঙ্গোলিয়ার বিরুদ্ধে অবরোধ জারি করে। ভারতে নিযুক্ত মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত এ ব্যাপারে নয়াদিল্লির সাহায্য প্রার্থনা করেন। মঙ্গোলিয়ার সাহায্যার্থে ভারতের এগিয়ে আসার প্রসঙ্গ উল্লেখ করে ওই হুঁশিয়ারি দেওয়া হয়েছে নিবন্ধটিতে। মঙ্গোলিয়া শেষপর্যন্ত চিনের চাপে নতিস্বীকার করে জানিয়েছে যে, তারা আর কখনও দলাই লামাকে সেদেশে আমন্ত্রণ জানাবে না।

সেরা শিরোনাম

School Shootout: মায়ের থেকে জন্মদিনে উপহার পেয়েছিল বন্দুক, তা দিয়েই স্কুলে তাণ্ডব চালিয়েছে কিশোর, মৃত ৪
মায়ের থেকে জন্মদিনে উপহার পেয়েছিল বন্দুক, তা দিয়েই স্কুলে তাণ্ডব চালিয়েছে কিশোর, মৃত ৪
Sheikh Hasina : 'অবতরণের মুহূর্তেই ওরা আমাকে মেরে ফেলতে পারে', ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশে ফিরতে প্রস্তুত শেখ হাসিনা
'অবতরণের মুহূর্তেই ওরা আমাকে মেরে ফেলতে পারে', ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশে ফিরতে প্রস্তুত শেখ হাসিনা
Mars Moon Phobos: মঙ্গলের উপগ্রহে রুদ্ধশ্বাস অভিযান, ফোবোসে মাটি কেটে আনা হবে পৃথিবীতে, ইতিহাস রচনার পথে জাপান
মঙ্গলের উপগ্রহে রুদ্ধশ্বাস অভিযান, ফোবোসে মাটি কেটে আনা হবে পৃথিবীতে, ইতিহাস রচনার পথে জাপান
Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget