এক্সপ্লোর

Bangladesh News: বাংলাদেশের ঝালকাঠিতে যাত্রীবাহী লঞ্চে আগুন, মৃত্যু বেড়ে ৩৬

Bangladesh: বাংলাদেশে নৌকাডুবির ঘটনার কথা মাঝেমধ্যেই জানা যায়। কিন্তু লঞ্চে আগুনের ঘটনা সাম্প্রতিক সময়ে হয়নি। এই অগ্নিকাণ্ডে মৃত অন্তত ৩৬, আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। ভোর থেকেই উদ্ধারকার্য শুরু হয়েছে।

বরিশাল: বাংলাদেশের ঝালকাঠি জেলায় একটি যাত্রীবাহী লঞ্চে আগুন লেগে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লঞ্চটিতে মোট কতজন যাত্রী ছিলেন, সেটা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের স্থানীয় হাসপাতাল এবং বরিশাল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে ‘এমভি অভিযান’ নামে লঞ্চটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশে রওনা হয়। আজ ভোর সাড়ে তিনটে নাগাদ ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চটির ইঞ্জিনে আগুন ধরে যায়। কীভাবে আগুন লাগল, সেটা এখনও স্পষ্ট নয়। আগুন দেখে আতঙ্কে বেশ কয়েকজন যাত্রী প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। তবে ভোরবেলা বেশিরভাগ যাত্রীই ঘুমন্ত অবস্থায় ছিলেন। তার ফলেই হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

Bangladesh News: বাংলাদেশের ঝালকাঠিতে যাত্রীবাহী লঞ্চে আগুন, মৃত্যু বেড়ে ৩৬

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছিল, লঞ্চটিতে হাজারখানেক যাত্রী ছিলেন। সকালে ১৬ জনের দেহ উদ্ধার করা হয়। আহত হয়েছেন অন্তত ৭০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও চলছে উদ্ধারকার্য। নিখোঁজ অনেকে।

পরে জানা গিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬। আহত ২০০ জনেরও বেশি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে স্থানীয় হাসপাতালগুলিতে পরিকাঠামো দুর্বল হওয়ায় চিকিৎসা ঠিকমতো করা যাচ্ছে না। ফলে মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

দমকলের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে আগুন নেভানোর জন্য পাঁচটি ইঞ্জিন পাঠানো হয়। ঘন কুয়াশার কারণে উদ্ধারকার্য ব্যাহত হয়। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লঞ্চটির ইঞ্জিনে আগুন লাগে। তবে এ বিষয়ে তদন্তের পরেই নিশ্চিতভাবে কিছু বলা যাবে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,  ইঞ্জিন রুম থেকে বিকট শব্দ পেয়ে তাঁদের ঘুম ভেঙে যায়। মুহূর্তের মধ্যে গোটা লঞ্চে আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় বেশিরভাগ যাত্রীই ঘুমন্ত অবস্থায় ছিলেন। ঢাকা থেকে রওনা হওয়ার কিছুক্ষণ পরেই লঞ্চের দোতলা ও তিনতলায় কেবিনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে ডেকে থাকা যাত্রীরা নদীতে লাফ দিয়ে সাঁতার কেটে পাড়ে উঠে প্রাণ বাঁচাতে পারলেও, কেবিনের যাত্রীরা বেরোতে পারেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget