এক্সপ্লোর

Texas : "ভারতে ফিরে যাও", আমেরিকার রাস্তায় বর্ণবিদ্বেষের শিকার ৪ ভারতীয় মহিলা !

Indian-American women racially Abused : যার পোস্টের মাধ্যমে এই ঘটনাটি সামনে এসেছে, তিনি ক্যাপশনে লিখেছেন, "টেক্সাসের ডালাসে আমার মা ও তাঁর তিন বন্ধু ডিনার করতে গিয়েছিলেন। সেই সময়ই এই ঘটনাটি ঘটে।"

টেক্সাস : আমেরিকায় বর্ণবিদ্বেষের শিকার চার ভারতীয়-আমেরিকান মহিলা। টেক্সাসের ঘটনা। যা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গেছে নেটদুনিয়ায়। ঘটনায় অভিযুক্ত মেক্সিকান-আমেরিকান মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত মহিলার নাম স্মেরাল্ডা আপটন। 

ঘটনাটা কী ?

গত ২৪ অগাস্ট রাতের ঘটনা। টেক্সাসের ডালাসে একটি গাড়ি পার্কিংয়ের জায়গায় বর্ণবৈষম্যের শিকার হন ওই চার ভারতীয়। এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, শ্বেতাঙ্গ ওই মহিলা চার ভারতীয়-আমেরিকান মহিলাকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করছেন। তিনি বলতে থাকেন, "ভারতীয়দের ঘৃণা করি। এই ভারতীয়গুলো ভাল জীবনযাপনের খোঁজে আমেরিকায় চলে আসছে।" পরের মুহূর্তেই তিনি ভারতীয় মহিলাদের উদ্দেশে বলতে থাকেন, "ভারতে ফিরে যাও। তোমরাই এই দেশটাকে শেষ করে দিচ্ছ।" শুধু তা-ই নয়, তিনি ওই চারজনের মধ্যে দুই মহিলাকে শারীরিক হেনস্থাও করা হয়।

গোটা ঘটনাটি ভিডিও করতে থাকেন হেনস্থার শিকার হওয়া এক মহিলা। যার পোস্টের মাধ্যমে এই ঘটনাটি সামনে এসেছে, তিনি ক্যাপশনে লিখেছেন, "টেক্সাসের ডালাসে আমার মা ও তাঁর তিন বন্ধু ডিনার করতে গিয়েছিলেন। সেই সময়ই এই ঘটনাটি ঘটে।" তাঁর মা-ই ঘটনাটি ভিডিও করেন। শ্বেতাঙ্গ ওই মহিলাকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদও করতে দেখা যায় তাঁকে। তিনি তাঁকে (আমেরিকান মহিলা) এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে অনুরোধও করেন।

আরও পড়ুন ; স্কুটারে পিৎজা ডেলিভারি বয়ের সফরসঙ্গী তাঁর সারমেয় বন্ধু! ভাইরাল ভিডিও দেখে খুশি নেটিজেনরা

একটা সময় দেখা যায় শ্বেতাঙ্গ ওই মহিলা বলতে থাকেন, তিনি আমেরিকায় জন্মেছেন। এই পরই তিনি ভারতীয় মহিলাকে শারীরিক নিগ্রহ করেন। সঙ্গে অন্যদের সঙ্গেও একই ব্যবহারে উদ্যত হন। যদিও মেজাজ না হারিয়ে, ভারতীয় মহিলারা তাঁকে সংযত হওয়ার কথা বলতে থাকেন। তাতে আরও রেগে গিয়ে আমেরিকান ওই মহিলা বলতে থাকেন, "সব জায়গায় এই ভারতীয়রা রয়েছে। ভারতে যদি জীবন এতই ভালভাবে কাটানো যায়, তাহলে এখানে কেন আছ তোমরা ?"

এরপরই ছাপার অযোগ্য শব্দ ব্যবহার করতে থাকেন তিনি। এই ঘটনায় বৃহস্পতিবার বিকালে অভিযুক্ত মহিলা স্মেরাল্ডা আপটনকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। তাঁর বিরুদ্ধে শারীরিক নিগ্রহ-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। আরও অভিযোগ, চার ভারতীয় মহিলা ইংরেজি বলার সময় যথার্থ উচ্চারণ থাকায় ওই মহিলা নাকি খেপে ওঠেন। এর জেরে তিনি ওই চার ভারতীয় মহিলাকে গুলি করে খুন করতেও চেয়েছিলেন বলে অভিযোগ।

এনিয়ে তদন্ত চলছে। এদিকে গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে দক্ষিণ এশিয় আমেরিকান সম্প্রদায়।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget