এক্সপ্লোর

Pakistan Political Crisis: "ফের স্বাধীনতা আন্দোলন শুরু হল",পাক-সঙ্কটের জন্য বিদেশি শক্তিকে দায়ী করে ট্যুইট ইমরানের

Imran Khan's First Comments After Losing : মধ্যরাতে পাকিস্তানে ইমরান খান-সরকারের পতন হয়েছে। অনাস্থা প্রস্তাবে হয় ভোটাভুটি। হারেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

নয়া দিল্লি : আস্থা ভোটে গদিচ্যুত হওয়ার পর এই প্রথম মুখ খুললেন ইমরান খান (Imran Khan)। ফাটালেন 'বোমা'। তাঁর সরকারের এই পরিণতির জন্য 'বিদেশি ষড়যন্ত্রের' অভিযোগ তুললেন। বললেন, "আজ থেকে শুরু হল স্বাধীনতা সংগ্রাম।" এদিকে আগামীকাল ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছে তাঁর দল তেহরিক ই ইনসাফ। 

ট্যুইটারে ইমরান লিখলেন, ১৯৪৭ সালে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল পাকিস্তান (Pakistan)। কিন্তু, আজ আবার স্বাধীনতা সংগ্রাম শুরু হল। পাকিস্তানে শাসন পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে এই স্বাধীনতা সংগ্রাম। সবসময় দেশের মানুষ তাদের সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে রক্ষা করেন।

আরও পড়ুন ; লাহোরের বিত্তশালী পরিবারে জন্ম, রাজনীতিতে প্রবেশের পর সৌদি আরবে নির্বাসন; কে এই শাহবাজ শরিফ ?

প্রসঙ্গত, মধ্যরাতে পাকিস্তানে ইমরান খান-সরকারের পতন হয়েছে। অনাস্থা প্রস্তাবে হয় ভোটাভুটি। হারেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ৩৪২জন সাংসদের মধ্যে বিরোধীদের পক্ষে পড়ে ১৭৪টি ভোট। পাকিস্তানে টালমাটাল পরিস্থিতির মধ্যেই ইস্তফা দেন পাক অ্যাটর্নি জেনারেল। ভোটাভুটির ফল প্রকাশের আগেই কপ্টারে ইসলামবাদ ছাড়েন ইমরান। 

ভোটাভুটির আগেই ইস্তফা দেন স্পিকার, ডেপুটি স্পিকার। পাক সংসদ থেকে ওয়াকআউট করেন ইমরানের পার্টির সাংসদরা। অনাস্থা ভোটে অংশগ্রহণ করেন শুধুমাত্র পাক বিরোধী দলের সাংসদরা। এদিকে শাহবাজ শরিফকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন বিরোধীরা। ৭০ বছরের শাহবাজ শরিফ পাকিস্তানের তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই। শাহবাজ নিজেও পাকিস্তানের পঞ্জাব প্রদেশের তিন বারের মুখ্যমন্ত্রী থেকেছেন। ১৯৯৭, ২০০৮ ও ২০১৩-য়। তিনিই পাকিস্তানের পঞ্জাবের দীর্ঘমেয়াদি মুখ্যমন্ত্রী। বিত্তবান পরিবারের শাহবাজের প্রশাসন পরিচালনায় বিশেষ দক্ষতার জন্য পরিচিত। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি বেজিং পরিচালিত বিভিন্ন প্রকল্প নিয়ে চিনের সঙ্গে একযোগে কাজ করেছেন।

এই পরিস্থিতিতে আজ পিটিআইয়ের সেন্ট্রাল কোর একেসিকিউটিভ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বানি গালায় ইমরান খানের সভাপতিত্বে সেই মিটিং চলে। সেখানে দলের ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা হয়।

সেরা শিরোনাম

Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget