এক্সপ্লোর

Haiti Earthquake: বিধ্বংসী ভূমিকম্পের মৃতের সংখ্যা ৩০০ পার, ধ্বংসস্তুপ হাতড়ে চলেছে হাইতি

ধ্বংসস্তুপে আটকদের উদ্ধার করতে জোর প্রয়াস চালাচ্ছে উদ্ধারকারী দলগুলি। ২০১০-র শক্তিশালী ভূমিকম্পের ক্ষতি এখনও সামলে উঠতে পারেনি হাইতি। তারই মধ্যে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল এই দেশ। 


পোর্ট অ প্রিন্স: হাইতিতে বিধ্বংসী ভূমিকম্প। শনিবারের এই প্রবল ভূমিকম্পে মৃত্যু হয়েছে তিনশোর বেশি মানুষের। রিখটার স্কেলে ৭.২ মাত্রার ভূমিকম্পে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। মৃতের সংখ্যা কমপক্ষে ৩০৪ জন বলে জানা গেছে। ধ্বংসস্তুপে আটকদের উদ্ধার করতে জোর প্রয়াস চালাচ্ছে উদ্ধারকারী দলগুলি। ২০১০-র শক্তিশালী ভূমিকম্পের ক্ষতি এখনও সামলে উঠতে পারেনি হাইতি। তারই মধ্যে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল এই দেশ। 

কম্পনের উৎসস্থলে ঘরবাড়ি ভেঙেচুরে গিয়েছে। আতঙ্কিত বাসিন্দারা সুরক্ষার জন্য ত্রস্ত হয়ে ওঠেন। ঘন জনবসতিপূর্ণ হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্স থেকে ১৬০ কিলোমিটার দূরে ছিল কম্পনের উৎসস্থল। সংবাদসংস্থাকে স্থানীয় এক তরুণ জানিয়েছেন, প্রচুর ঘরবাড়ি ভেঙে গিয়েছে। অনেক মানুষের মৃত্যু হয়েছে, অনেকেই হাসপাতালে ভর্তি। 

২১ বছরের ওই তরুণ বলেছেন, আমি বাড়িতেই ছিলাম, হঠাৎ করেই কাঁপতে শুরু করল সবকিছু। আমি জানালার কাছে ছিলাম। দেখলাম সবকিছু হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। আমার পিঠের ওপর পড়ে গেল দেওয়ালের একটা অংশ। যদিও আমার কিছু হয়নি। 

দীর্ঘ ও প্রাথমিক কম্পন বেশিরভাগ ক্যারিবিয়ানরাই বুঝতে পেরেছিলেন। হাইতির দক্ষিণ-পশ্চিম উপদ্বীপে প্রচুর ঘরবাড়ি, স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। কম্পনের পর সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে মৃতের সংখ্যা। প্রথমে জানা গিয়েছিল যে, ২৯ জনের মৃত্যু হয়েছে। এর কয়েক ঘণ্টা পর দেশের সিভিল প্রোটেকশন এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, মৃতের সংখ্যা ৩০৪। 

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এজেন্সি জানিয়েছে, বহু মানুষ জখম ও নিখোঁজ। কম্পনের উৎসস্থল দেশে সাউথ ডিপার্টমেন্টেই মৃত্যু হয়েছে ১৬০ জনের। প্রাথমিকভাবে পেশাদার ও স্থানীয় উদ্ধারকারীদের চেষ্টায় বহু মানুষকে ধ্বংসস্তুপ থেকে বের করে আনা হয়। হাসপাতালে জখমদের সংখ্যা ক্রমশ বাড়ছে। 

আহতের সংখ্যা কয়েক হাজার। এই অবস্থায় ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলিতে স্থান সঙ্কুলানের অভাব দেখা দিয়েছে। ফলে জখমদের চিকিৎসার সুযোগ দেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। তিনটি পুর এলাকায় হাসপাতালগুলিতে আর কোনও বেড খালি নেই বলে জানিয়েছেন এজেন্সির প্রধান জেরি চান্ডলার। 

প্রাকৃতিক বিপর্যয়ের ফলে হাইতিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আমেরিকায় হোয়াইট হাউসের এক আধিকারিক জানিয়েছেন, প্রেসেডিন্ট জো বিডেন হাইতিতে জরুরি সাহায্যের অনুমোদন দিয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joe Biden Health Updates: অনেকটাই ছড়িয়েছে ক্য়ান্সার, কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে, সঙ্কটজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন
অনেকটাই ছড়িয়েছে ক্য়ান্সার, কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে, সঙ্কটজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন
Bangladesh News : বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget