এক্সপ্লোর

চাঁদ ও মঙ্গলের পৃষ্ঠের নীচে থাকা লাভা-টিউবে গড়ে উঠতে পারে মানব বসতি, দাবি বিজ্ঞানীদের

লন্ডন: চাঁদ ও মঙ্গলগ্রহের পৃষ্ঠের নীচে একদা বহমান লাভাস্রোতের দ্বারা তৈরি টিউব বা সুড়ঙ্গে মানব বসতি গড়ে উঠতে পারে বলে জানালেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, ওই টিউবগুলি এতটাই বিশাল যে, সেখানে অনায়াসে বাড়ি, সড়ক এমনকী শহর নির্মাণও সম্ভব।

প্রসঙ্গত, এধরনের লাভা টিউব পৃথিবীতেও পাওয়া যায়। হাওয়াই, আইসল্যান্ড, অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ড, সিসিলি এবং গালাপাগোস দ্বীপপুঞ্জে এর দেখা মেলে। এই টিউব নেটওয়ার্ক অনেক ক্ষেত্রে দৈর্ঘ্যে ৬৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

ইতালির পাদোভা বিশ্ববিদ্যালয় ও বলোনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, বিভিন্ন মহাকাশ অভিযানের মাধ্যমে মেলা চিত্র দেখে পরিষ্কার যে, চন্দ্র ও মঙ্গলে এধরনের একাধিক ভেঙে পড়া গুহা এবং ‘স্কাইলাইট’ রয়েছে।

ডিজিটাল টেরেন মডেল প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা সর্বপ্রথম পৃথিবী, চন্দ্র ও মঙ্গলরে লাভা টিউবের তুল্যমূল্য বিচার করেন। তাঁদের দাবি, এই লাভা-টিউবের ওপর মাধ্যাকর্ষণ শক্তির প্রচুর প্রভাব রয়েছে।

হাওয়াই দ্বীপপুঞ্জে খোঁজ মেলে এই লাভা-টিউবের হাওয়াই দ্বীপপুঞ্জে খোঁজ মেলে এই লাভা-টিউবের

বিজ্ঞানীরা জানান, পৃথিবীর লাভা-টিউবগুলি প্রায় ৩০ মিটার চওড়া। সেখানে মঙ্গলের লাভা-টিউবগুলি প্রস্থে প্রায় ২৫০ মিটার। আবার, চাঁদে এগুলিই প্রায় এক কিলোমিটার পর্যন্ত চওড়া এবং কয়েক’শ কিলোমিটার পর্যন্ত দৈর্ঘ্যে বিস্তৃত হতে পারে।

বিজ্ঞানীরা জানান, কম ঘনত্বের লাভা যখন পৃষ্ঠের অল্প নীচের ফাঁকফোঁকর দিয়ে বয়ে যায়, তখন তারা সেখানে একটি কঠিন আস্তরণ তৈরি করে। লাভার স্রোত থেমে গেলে, সেই টিউবগুলি একটি সুড়ঙ্গের আকার নেয়। এই ভাবে তৈরি হয় লাভা-টিউব।

বিজ্ঞানীদের দাবি, এই লাভা-টিউবগুলি এতটাই মজবুত যে তাতে কসমিক বিকিরণের কোনও প্রভাব পড়ে না। এছাড়া, উল্কাপাত থেকেও এর কোনও ক্ষতি হয় না। ফলে, এগুলি অচিরেই মানব বসতির পক্ষে আদর্শ জায়গা হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
US Attacks Iran: আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget