এক্সপ্লোর

‘আইএসআইএস, তোমার গলা কেটে নেব’, আমেরিকায় 'সাহসী' মহিলা পুলিশ কর্মীকে হুমকি দুষ্কৃতীর

নিউইয়র্ক: প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর মার্কিন মুলুকে জাতিবিদ্বেষী নিগ্রহের ঘটনা ঘটছে। হিজাব-পরিহিত মহিলাদের ওপর একাধিক আক্রমণের ঘটনা ঘটেছে। এই তালিকায় নয়া সংযোজন এক মহিলা পুলিশ অফিসার। সেই সময় তিনি কর্তব্যরত ছিলেন না। হিজাব পরিহিত ওই পুলিশ কর্মীকে ‘আইএসআইএস’ তকমা দিয়ে আমেরিকা ছাড়ার হুমকি দিল এক শ্বেতাঙ্গ ব্যক্তি। সে ওই পুলিশ কর্মীর ১৬ বছরের ছেলেকে ধাক্কাও মারে। ওই মহিলা পুলিশ অফিসার নিউইয়র্কের বাসিন্দা অ্যামল এলসোকারি হিজাব পরে তাঁর ছেলেকে ব্রুকলিনে দিতে এসেছিলেন। গাড়ি পার্ক করে তিনি ফিরে এসে দেখেন, তাঁর ছেলেকে ধাক্কা মারছে বছর ৩০-এর এক শ্বেতাঙ্গ দুষ্কৃতী। এলসোকারি বাধা দিতে এগিয়ে এলে ওই দুষ্কৃতী গালিগালাজ দিতে শুরু করে। সে বলে, ‘আইএসআইএস, আমি তোমার গলা কেটে দেব, তোমার দেশে চলে যাও’। এরপর দুষ্কৃতী পালিয়ে যায়। ঘটনার সময় এলসোকারি নিজের পরিচয় দেননি। তাঁর কাছে অস্ত্রও ছিল না। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে পাকড়াও করার চেষ্টা চলছে।নিউইয়র্ক পুলিশের বিদ্বেষমূলক অপরাধ দমন সংক্রান্ত বিভাগ গত শনিবারের ওই ঘটনার তদন্ত শুরু করেছে। কর্তব্যের সময়ও এলসোকারি হিজাব পরেন। ২০১৪-র এপ্রিলে এক বৃদ্ধ ও শিশুকে বাঁচাতে একটি জ্বলন্ত বাড়িতে ঢুকে পড়েছিলেন তিনি। তাঁর এই সাহসিকতার জন্য নিউইয়র্কের মেয়র তাঁকে ‘হিরো’ আখ্যা দিয়েছিলেন। ২০১৪-র এক নৈশভোজে মেয়র বলেছিলেন, এলসোকারি ৯/১১-এর পর পুলিশে যোগ দিয়েছিলেন। তিনি দেখাতে চেয়েছিলেন যে, ওই নারকীয় জঙ্গি হামলার ঘটনা ইসলামের শিক্ষার পরিপন্থী। সাহসিকতার জন্য পাঁচ সন্তানের জননী এলসোকারি মেডেলও পেয়েছিলেন। উল্লেখ্য, সম্প্রতি আমেরিকায় হিজাব-পরিহিত মহিলাদের ওপর হামলা ও নিগ্রহের একাধিক ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবারই সাবওয়ে ট্রেনে ‘ডোনাল্ড ট্রাম্প’ ধ্বনি দিতে দিতে তিন মত্ত শ্বেতাঙ্গ এক মুসলিম ছাত্রীর হিজাব টেনে খুলে দেয় এবং ইসলাম-বিরোধী মন্তব্য করে। চলতি মাসের গোড়াতে সিয়াটেলে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন ক্যাম্পাসে এক মুসলিম ছাত্রীর মুখে প্রকাশ্য দিবালোকে কাচের বোতল দিয়ে আঘাত করা হয়। মিনেসোটার একটি স্কুলেও সহপাঠীরা এক মুসলিম ছাত্রীর হিজাব টেনে ছিঁড়ে চুলের মুঠি ধরে টেনেছিল বলে অভিযোগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News: ‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget