এক্সপ্লোর

হার্লে ডেভিডসন: ট্রাম্পের হুঁশিয়ারির পর ভারতকে আমদানি ও আমদানি বহির্ভূত শুল্ক কমাতে ব্যবস্থা নিতে বলল আমেরিকা

ওয়াশিংটন: হার্লে ডেভিডসন মোটরসাইকেলের ওপর চড়া আমদানি শুল্ক নিয়ে দিনকয়েক আগেই ভারতের কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ভারতকে ব্যবসা, বাণিজ্যের পথে শুল্ক ও শুল্ক-বহির্ভূত বাধা কমাতে আরও বেশি চেষ্টা করতে হবে বলে জানিয়ে দিল আমেরিকা। ট্রাম্পের সমালোচনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, শুল্ক ও শুল্ক-বহির্ভূত বাধাগুলি কেটে গেলে খদ্দেররা কম দামে পণ্য কিনতে পারবেন, ভারতে ভ্যালু চেইনসের উন্নতি হবে। ভারতের নানা ক্ষেত্রে বিশ্বব্যাপী প্রতিযোগী হয়ে ওঠার লক্ষ্য পূরণেও সুবিধা হবে। সুতরাং ভারতের শুল্ক ও শুল্ক ছাড়াও অন্যান্য বাধা কমানোর জন্য আরও বেশি উদ্যোগ নেওয়া জরুরি। প্রেসিডেন্ট ভারত সমেত আমাদের বাণিজ্য শরিকদের সঙ্গে ন্যায্য লেনদেন, আদানপ্রদান বাড়ানোর পক্ষপাতী। ভারত-মার্কিন আর্থিক বোঝাপড়া, সম্পর্কের পূর্ণ বিকাশ হওয়ার পথে বাধাগুলি দূর করার প্রয়াস চালিয়ে যাব আমরা। প্রসঙ্গত, ইস্পাত শিল্প নিয়ে কংগ্রেসের সদস্যদের সঙ্গে কয়েকদিন আগে আলোচনার মধ্যেই ট্রাম্প আমেরিকায় ভারতে তৈরি মোটরসাইকেলের আমদানি ওপর চড়া শুল্ক বসানোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আমেরিকা মোটরসাইকেল আমদানির ওপর জিরো ট্যাক্স ধার্য করে অর্থাত্ কোনও করই চাপায় না। পাল্টা একই পথে হাঁটা উচিত ভারতেরও। সম্প্রতি ভারত শুল্ক হার ৭৫ থেকে কমিয়ে ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নিলেও তা যথেষ্ট নয়। যদিও মার্কিন সংবাদপত্র দি ওয়াশিংটন পোস্ট হার্লে ডেভিডসন প্রসঙ্গে ট্রাম্পের বক্তব্যের সঙ্গে ভিন্নমত জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে প্রতি বছর বিক্রি হওয়া সাড়ে চার হাজার হার্লে-ডেভিডসন বাইকের বেশিরভাগই ভারতেই অ্যাসেম্বল অর্থাত যন্ত্রাংশ জুড়ে ব্যবহারের উপযোগী করা হয়। যার অর্থ ক্রেতাকে চড়া শুল্ক ভার বহন করতে হয় না। উল্টোদিকে ভারত থেকে আমেরিকায় খুব কম সংখ্যায় মোটরসাইকেল আমদানি করা হয়। মার্কিন সংবাদপত্রটি এক রিপোর্টে বলেছে, আমেরিকায় রপ্তানি করা সামগ্রীর ব্যাপারে যে পরিসংখ্যান সম্প্রতি ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রক দিয়েছে, তাতে মোটরসাইকেলের উল্লেখ পর্যন্ত করা হয়নি!

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget