এক্সপ্লোর

ভারত এখনও ’৬২-র যু্দ্ধের মানসিকতায় আটকে: চিনা সংবাদমাধ্যম

বেজিং: ভারত এখনও ১৯৬২ সালে পড়ে রয়েছে। এনএসজি-বিতর্কের জেরে ভারতের আক্রমণের বিরুদ্ধে এভাবেই সোচ্চার হল চিনা সংবাদমাধ্যম। চিনের সরকার-পরিচালিত সংবাদপত্র দ্য গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে লেখা হয়েছে, গতমাসে সোলে এনএসজি-র প্লেনারিতে ভারতের অন্তর্ভুক্তির বিরুদ্ধে সিদ্ধান্তগ্রহণ করা হয়েছে। তা মেনে নিতে না পেরে চিনকে দুষছে সেদেশের জনগণ। বহু ভারতীয় সংবাদমাধ্যম চিনকে এর জন্য দোষারোপ করছে। ভারতের দাবিকে সমর্থন না করার পিছনে ভারত-বিরোধী এবং পাকিস্তানকে সমর্থন করার উদ্দেশ্য রয়েছে চিনের বলেও অভিযোগ করা হচ্ছে। এমনকী, কিছু কর্মী তো প্রকাশ্যেই চিনের বিরোধিতা করে চলেছেন এবং চিনা সামগ্রীকে নিষিদ্ধ করার ডাক দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি থমকে যাবে। ‘চায়না, ইন্ডিয়া শুড ড্রপ অবসোলিট ভিউ ফর কো-অপারেশন’ শীর্ষক ওই সম্পাদকীয়তে বলা হয়েছে, চিনের বিরুদ্ধে ভারতের এই মনোভাব সঠিক নয়। বলা হয়েছে, দেশটি (ভারত) মনে হয় আজও ১৯৬২ সালের যুদ্ধের মানসিকতায় আটকে রয়েছে। ফলে, অনেকের মনেই এই ভুল ধারণা রয়ে গিয়েছে যে, ভারতের উন্নতি দেখতে চাইছে না চিন। প্রতিবেদন অনুযায়ী, বেজিংকে ভুল বুঝছে নয়াদিল্লি। এতে উভয়ের কৌশলগত সিদ্ধান্তে প্রভাব পড়তে পারে। সত্য হল, চিন কেবল ভারতকে এখন একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখে না। বরং, একটি অর্থনৈতিক দিক দিয়ে দেখে। এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তি রোখার জন্য চিন যে অবস্থান নিয়েছিল, এদিনের সম্পাদকীয়তে তার সমর্থন করা হয়েছে। বলা হয়েছে, ওই গোষ্ঠীতে ঢোকার জন্য পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তি (এনপিটি) স্বাক্ষর করাটা বাধ্যতামূলক, যা ভারত করেনি। প্রসঙ্গত, এর আগেও, বেশ কিছু ভারতের বিরুদ্ধে লেখা বেরিয়েছিল ওই সংবাদপত্রে। সেখানে বলা হয়েছিল, পশ্চিমী দেশগুলি ভারতকে ‘নষ্ট’ করছে।

সেরা শিরোনাম

Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প

ভিডিও

NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget