এক্সপ্লোর

ভারতে ৬টি পরমাণু চুল্লি গড়বে আমেরিকা, পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে নয়াদিল্লির অন্তর্ভুক্তির দাবি সমর্থন

ওয়াশিংটন: পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে (এনএসজি) দ্রুত ভারতকে সদস্য করে নেওয়ার ব্যাপারে দৃঢ় সমর্থন প্রকাশের পাশাপাশি ভারতে ৬টি পরমাণু চুল্লি স্থাপনে রাজি হল আমেরিকা। বুধবার এখানে নবম রাউন্ডের ভারত-মার্কিন কৌশলগত আলোচনা শেষে যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে দু দেশ। বৈঠকে পৌরহিত্য করেন বিদেশসচিব বিজয় গোখলে, অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক সুরক্ষা সংক্রান্ত মার্কিন আন্ডার সেক্রেটারি আন্দ্রিয়া টমসন। বিবৃতিতে বলা হয়েছে, তাঁরা দ্বিপাক্ষিক সুরক্ষা ও অসামরিক পরমাণু সহযোগিতা জোরদার করায় দায়বদ্ধতা প্রকাশ করেছেন। ঠিক হয়েছে, ভারতে ৬টি পরমাণু চুল্লি গড়বে আমেরিকা। ২০০৮ এর অক্টোবরে অসামরিক পরমাণু শক্তি ক্ষেত্রে সহযোগিতা গড়ে তুলতে ঐতিহাসিক ভারত-মার্কিন চুক্তি হয়। তারপর থেকে নতুন গতি পায় আগেই চাঙ্গা হওয়া দুপক্ষের সম্পর্ক। ওই চুক্তির একটি বড় দিক হল এনএসজি। বিশেষ ছাড় দেওয়া হয়, যার ফলে ডজনখানেক রাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক চুক্তি সই করার ক্ষমতা পায় ভারত। তারপর থেকে আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, কানাডা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ব্রিটেন, জাপান, ভিয়েতনাম, বাংলাদেশ, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়ার সঙ্গে অসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি করে ভারত। পরমাণু অস্ত্রের প্রসাররোধ ঠেকাতে চাওয়া ৪৮ সদস্যের এনএসজি-তে ভারতের সদস্যপদ পাওয়া ঠেকিয়ে রেখেছে চিন। কিন্তু গতকাল আমেরিকা সেখানে ভারতকে ঢোকানোর পক্ষে জোর সওয়াল করেছে। আলোচনায় বিশ্বব্যাপী সুরক্ষা ও পরমাণু প্রসাররোধ সংক্রান্ত চ্যালেঞ্জগুলি নিয়ে বিস্তারিত মতামত দেওয়া নেওয়া করেছে দুপক্ষ, গণবিধ্বংসী অস্ত্রের প্রসার ঠেকাতে ও সেগুলি সন্ত্রাসবাদী, রাষ্ট্র-বহির্ভূত শক্তিগুলির হাতে পড়া আটকাতে একযোগে কাজ করার দায়বদ্ধতা পুনরায় প্রকাশ করেছে। এছাড়া মহাকাশ দুনিয়ায় বিঘ্ন-বিপদের চলতি নানা প্রবণতা, পরস্পরকে তাদের আকাশে অগ্রাধিকার দেওয়া, দ্বিপাক্ষিক স্তরে ও বহুস্তরীয় মঞ্চে সহযোগিতার সুযোগ সম্ভাবনা নিয়েও দুদেশের মধ্যে আলোচনা হয়েছে।

সেরা শিরোনাম

Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget