এক্সপ্লোর

কুলভূষণের ফাঁসি: পাকিস্তানে 'রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাস' থেকে নজর ঘোরাতেই হেগের কোর্টে চিঠি ভারতের, তোপ প্রতিরক্ষামন্ত্রীর

ইসলামাবাদ: হেগের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দেওয়ায় পাল্টা পাকিস্তানের দাবি, ভারত পাকিস্তানে 'রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাস' চালাচ্ছে। আর সেদিক থেকে নজর ঘোরানোর চেষ্টা হিসাবেই তারা কুলভূষণের সাজা নিয়ে আন্তর্জাতিক ন্যয়বিচার আদালতে চিঠি দিয়েছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা বিপন্ন করে তোলায় দোষী সাব্যস্ত হয় সে। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ এমনই প্রতিক্রিয়া দিয়েছেন হেগের রায় নিয়ে। পাক প্রধানমন্ত্রীর বিদেশবিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ বলেন, আমরা বিষয়টিতে ভারতের পিটিশন ও আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের সাজা স্থগিত রাখার এক্তিয়ার কতটা, সেটা খতিয়ে দেখছি। কয়েকদিনের মধ্যেই পাকিস্তান   এ ব্যাপারে বিবৃতি দেবে বলে জানান তিনি। পাক সংবাদ মাধ্যমের একাংশ আবার ভারতের দাবিতে জল ঢেলে দিয়েছে। তারা মানতে নারাজ, হেগের আদালত ভারতের হয়ে চরবৃত্তির দায়ে কুলভূষণের মৃত্যুদণ্ডের সাজা স্থগিত ঘোষণা করেছে। জিও টিভি-র দাবি, পাকিস্তানের ওপর কোনও এক্তিয়ারই নেই ওই আদালতের, তারা সংশ্লিষ্ট নানা পক্ষের সম্মতি নিয়ে স্রেফ কোনও অভিযোগ গ্রহণ করতে পারে মাত্র। ডন-এর অনলাইন সংস্করণে আন্তর্জাতিক কোর্ট কুলভূষণের ফাঁসি আটকে দিয়েছে, ভারতের এই দাবির উল্লেখই করেনি। পাশাপাশি স্থগিতাদেশের খবরই তাদের প্রতিবেদনে ছাপেনি দি এক্সপ্রেস ট্রিবিউন।   গত মাসে প্রাক্তন ভারতীয় নৌ অফিসার কুলভূষণকে চরম সাজা দেয় পাক সেনাবাহিনীর ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল। তাতে সিলমোহর দেন খোদ পাক সেনাপ্রধান। পাল্টা হেগের আদালতে যায় ভারত। দাবি করে, কুলভূষণের ক্ষেত্রে ভিয়েনা কনভেনশনের ধারা ভেঙেছে পাকিস্তান। নয়াদিল্লি এও বলে, দীর্ঘদিন পাকিস্তানে কুলভূষণকে আটকে রাখা হলেও সে ব্যাপারে কিছুই জানতে পারেনি ভারত, অভিযুক্ত ভারতীয় নাগরিককেও পাকিস্তান তাঁর অধিকার কী কী, তা জানায়নি। বারবার বলা সত্ত্বেও কুলভূষণের সঙ্গে দেখা করতে অনুমতি দেয়নি ভারতীয় কনস্যুলেটকে। ৮ মে আন্তর্জাতিক আদালত ভারতের আবেদন পাওয়ার কথা বিবৃতি দিয়ে জানায়। গতকালই নয়াদিল্লিতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানান, তিনি কুলভূষণের মায়ের সঙ্গে কথা বলেছেন, তাঁকে আর্টিকল ৭৪-এর আওতায় রুলস অব কোর্টের প্যারাগ্রাফ ৪ অনুসারে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের প্রেসিডেন্টের আদেশের ব্যাপারে অবহিত করেন। এদিকে বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল ওয়াগলে নয়াদিল্লিতে আজ সাংবাদিকদের বলেন, পাকিস্তান বেআইনি ভাবে কুলভূষণকে আটকে রেখেছে, তাঁর জীবন বিপন্ন, সে কারণেই অনেক ভাবনাচিন্তা করেই ভারত আন্তর্জাতিক আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ১৬ বার কুলভূষণের সঙ্গে ভারতীয় কনস্যুলেটকে দেখা করতে দেওয়ার আবেদন করেছিল ভারত, কিন্তু পাকিস্তান সাড়াই দেয়নি। ওঁর মামলা সংক্রান্ত নথিপত্র চেয়েছিল ভারত, তাও দেয়নি পাকিস্তান। ওয়াগলে এও জানান, কুলভূষণের পরিবারের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে পেশ করা আবেদন কোন পর্যায়ে রয়েছে, সে ব্যাপারেও কিছু জানানো হয়নি। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ২৭ এপ্রিল পাক বিদেশ সংক্রান্ত উপদেষ্টা সরতাজ আজিজকে চিঠি লিখে অনুরোধ করেন, কুলভূষণের পরিবারকে পাক ভিসা দেওয়া হোক, যাতে তারা তাঁর সঙ্গে দেখা করতে পারে।

সেরা শিরোনাম

US News : হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Flydubai Flight in Hailstorm: শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল

ভিডিও

TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ
Bally Halt Fire | বালি হল্ট বাস স্ট্যান্ডের নিচের বন্ধ দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
Howrah Municipal Corporation | হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের সিপিএমের
Weather news | আগামী ২ দিনে তাপমাত্রা কমতে পারে আরও, ধারণা আবহবিদদের
Inflation News | রেকর্ড ৬ শতাংশ পেরিয়ে গেল দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget