এক্সপ্লোর

ভারতই দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদের জন্মদাত্রী, সুষমার আক্রমণের পাল্টা পাক রাষ্ট্রদূত

রাষ্ট্রপুঞ্জ: সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের আক্রমণের জবাবে পাল্টা ভারতের বিরুদ্ধেই অভিযোগ করল পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৭২-তম অধিবেশনে পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোধির দাবি, ভারতই দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদের জন্মদাত্রী। আন্তর্জাতিক মহল যদি দুই প্রতিবেশী দেশের মধ্যে বিপজ্জনক সংঘর্ষ এড়াতে চায়, তাহলে নয়াদিল্লিকে প্ররোচনা আক্রমণাত্মক কার্যকলাপ থামাতে বলা উচিত। এই আক্রমণের জবাবে এখনও ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গতকাল সুষমা পাকিস্তানকে তীব্র কটাক্ষ করে বলেছিলেন, ভারত যখন আইআইটি, আইআইএম-এর মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলির মাধ্যমে ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করছে, পাকিস্তান তখন সারা বিশ্বে সন্ত্রাসবাদ রফতানি করছে। লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন, হাক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গিগোষ্ঠীগুলির জন্ম দিয়েছে পাকিস্তান। সুষমার এই আক্রমণের জবাবে পাক রাষ্ট্রদূত তাঁদের চিরকালীন অস্ত্র কাশ্মীর ইস্যুকে ব্যবহার করেছেন। লোধির দাবি, ভারতই সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে। পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিগোষ্ঠীগুলিকে ব্যবহার করছে ভারত। বালুচিস্তানের বিষয়ে হস্তক্ষেপ করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। দু’পক্ষ যদি সমস্যা মেটাতে না পারে, তাহলে রাষ্ট্রপুঞ্জ ও আন্তর্জাতিক মহলের শুধু হস্তক্ষেপ করার অধিকারই নেই, কর্তব্যের মধ্যেও পড়ে। আইনের মেয়াদ কোনওদিন ফুরিয়ে যায় না। নৈতিকতারও শেষ দিন বলে কিছু নেই। ভারত আইনি ও নৈতিক দায় এড়াতে পারে না। পাক রাষ্ট্রদূতের আরও দাবি, সন্ত্রাসবাদের সংজ্ঞা ঠিক করা উচিত রাষ্ট্রপুঞ্জের। রাষ্ট্রীয় সন্ত্রাসকেও এর মধ্যে যুক্ত করা উচিত। ভারতের গুপ্তচর সংস্থাগুলি বালুচিস্তানে সন্ত্রাস চালাচ্ছে। এটা রাষ্ট্রীয় সন্ত্রাস। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত বৃহত্তম ভণ্ড ও ফ্যাসিস্ট বলেও কটাক্ষ করেছেন লোধি। তাঁর দাবি, ভারতের সঙ্গে জম্মু ও কাশ্মীর সহ সব বিষয় নিয়ে আলোচনা করতে রাজি পাকিস্তান। তবে তার আগে ভারতকে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget