এক্সপ্লোর

Japan Earthquake: তুরস্কের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামির সম্ভাবনা রয়েছে?

Earthquake in Japan: এবার ভূকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.১। 

কলকাতা: তুরস্কের (Turkey) ভূমিকম্প (Earthquake) বিপর্যয় যেতে না যেতেই এবার ভূকম্পে কেঁপে উঠল জাপান (Japan)। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.১। শনিবার রাতে হঠাৎই জাপানের হোক্কাইডোতে ভূমকম্প অনুভূত হয়। মার্কিন জিওলজিকাল সংস্থা এবং জাপানের আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, রাত ১০.২৭ মিনিট নাগাদ প্রায় ৪৩ কিলোমিটার এলাকা জুড়ে এই ভূমিকম্পটি হয়েছে। 

চিন্তার বিষয় হল জাপানের উপকূলীয় দুই শহর কুশিরো এবং নেমুরোতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।                     

জাপানের মিডিয়ার তরফে জানান হয়েছে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 'উদিত সূর্যের দেশে' এমন ভূমিকম্প নতুন না হলেও সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের তীব্রতা-বিপর্যয় দেখে ত্রস্ত বিশ্ববাসী। 

জাপানের  ব্রডকাস্টার এনএইচকে-তে এক বিশেষজ্ঞ জানান যে প্রায় এক সপ্তাহ ধরেই এই ভূমিকম্পের জন্য সতর্ক থাকতে বলা হয়েছিল। কম্পন যে আসতে চলেছে তা আগেই কিছুটা আঁচ করতে পেরেছিলেন বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন, যে কোনও সময় কেঁপে উঠতে পারে আমাদের পায়ের তলার মাটিও, পরিস্থিতি হতে পারে ভয়াবহ !

প্রসঙ্গত জাপান এমনিতেই ভূমিকম্পপ্রবণ এলাকা। প্রশান্ত মহাসাগরীয় "রিং অফ ফায়ার"-এর মধ্যে এই দেশের অবস্থান। এই 'রিং অফ ফায়ার' আদতে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত একটি রেখা। যা অত্যন্ত অ-স্থিতিশীল। ফলে মাঝে মধ্যেই ভূমিকম্প এবং এর আফটার শক দেখা দেয় জাপানে। সেই মতো এই দেশের বিল্ডিংগুলিও তৈরি করা হয়েছে। ভূকম্প সহ্য করতে পারে এমন শক্তিশালীভাবেই তৈরি করা হয়ে থাকে বিল্ডিংগুলি। 

এদিকে, বিপর্যের ক্ষত এখনও শুকোয়নি। তার মধ্যেই গত সপ্তাহে আবার কেঁপে উঠল তুরস্ক। কম্পনের মাত্রা ছিল ৬.৪। প্রথমবার কম্পনের ৩ মিনিটের মাথায় ফের কেঁপে ওঠে তুরস্কের মাটি। দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৫.৮। সোমবারের ভূমিকম্পে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আহত হয়েছেন অন্তত ২১৩ জন। গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিরিয়া এবং তুরস্ক। ৪১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন অসংখ্য মানুষ।                                                            

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget