এক্সপ্লোর

নেতাজির মৃত্যু বিমান দুর্ঘটনাতেই, জানিয়েছিল জাপান সরকারের রিপোর্ট, দাবি সাংবাদিকের

লন্ডন: ১৯৪৫ সালের ১৮ অগাস্ট তাইপেই বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। সম্প্রতি জাপান সরকারের ৬০ বছরের পুরনো তদন্ত রিপোর্ট প্রকাশিত হওয়ার পর এই তথ্য উঠে এসেছে। সুভাষচন্দ্র বসুর মৃত্যুরহস্য নিয়ে তদন্ত করা লন্ডনের সাংবাদিক আশিস রায়ের দাবি, বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল নেতাজির। এবার তাঁর হাতিয়ার, জাপান সরকারের ৬০ বছরের পুরনো তদন্ত রিপোর্ট। তাঁর ওয়েবসাইটের (বোসফাইলস ডট ইনফো) তরফে প্রথমবার প্রকাশ্যে আনা হয়েছে জাপানি ভাষার ৭ পাতার ওই মূল রিপোর্ট এবং স্কেচ সহ ১০ পাতার ইংরেজি অনুবাদ। আশিস রায়ের দাবি, জাপান সরকারের ওই তদন্ত রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, ১৯৪৫ সালের ১৮ অগাষ্ট তাইপেই বিমানবন্দর থেকে একটি বিমানে ওঠেন নেতাজি। মাটি থেকে ২০ মিটার ওপরে ওঠার পরই বাঁ দিকের প্রপেলারের তিনটি ব্লেডের মধ্যে একটি ভেঙে যায়। যার ফলে বিকল হয়ে যায় ইঞ্জিন। ভারসাম্য হারিয়ে ফেলায় মাটিতে মুখ থুবড়ে পড়ে বিমানটি। আগুনে গুরুতর আহত হন নেতাজি। জাপান সরকারের তদন্ত রিপোর্টে স্কেচ করে দেখানো হয়েছে ঠিক কোনখানে নেতাজির বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়, বিমানের মধ্যে সুভাষচন্দ্র কোথায় বসে ছিলেন বা হাসপাতালে কোন ঘরে তাঁর চিকিৎসা হয়েছিল। রিপোর্টে বলা হয়েছে, সঙ্গী হাবিবুর রহমান ও আর একজন কোনওক্রমে নেতাজিকে বিমানের বাইরে আনেন। শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছিল বছর আটচল্লিশের সুভাষচন্দ্রর। দুপুর তিনটে নাগাদ তাঁকে নিয়ে আসা হয় তাইপেই সেনা হাসপাতালের নানমন শাখায়। ওইদিন সন্ধ্যা ৭টা নাগাদ সেখানে মারা যান তিনি। ২২ অগাষ্ট নেতাজির শেষকৃত্য হয় তাইপেই মিউনিসিপাল শ্মশানে। জাপান সরকারের তদন্তে রিপোর্টে আরও দাবি করা হয়েছে, শেষ সময় নেতাজির পাশে ছিলেন, হাবিবুর রহমান, সেনা হাসপাতালে শল্য চিকিৎসক সুরুতা, দোভাষি নাকামুরা ও একজিন নিরাপত্তারক্ষী। তাঁদের সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুভাষচন্দ্র বসু। আশিস রায়ের দাবি, নেতাজি মৃত্যু নিয়ে তদন্ত করতে শাহনাওয়াজ খানের নেতৃত্বে কমিটি গঠন করেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। সেই রিপোর্টকে সমর্থন করে জাপানি সরকারের রিপোর্ট। নেতাজি সংক্রান্ত জাপানি সরকারের ওই রিপোর্টটি ১৯৫৬ সালের জানুয়ারি মাসেই তৈরি করা হয়। পরে তা টোকিওয়ে ভারতীয় দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়েছিল। যেহেতু তা গোপন রিপোর্ট ছিল, কোনও পক্ষই তা প্রকাশ করেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget