এক্সপ্লোর

Kabul Drone Attack: আমেরিকার ড্রোন হামলায় নিহত ১০ আফগান, 'ভুল স্বীকার' মার্কিন বাহিনীর

মার্কিন সেনা সেই হামলায় মৃত্যু হয়েছিল ১০ আফগানের। এঁদের মধ্যে ৭ জন ছিল শিশু।

নয়া দিল্লি: গত ২৯ অগস্ট কাবুলে যে এয়ারস্ট্রাইক করেছিল মার্কিন সেনা সেই হামলায় মৃত্যু হয়েছিল ১০ আফগানের। এঁদের মধ্যে ৭ জন ছিল শিশু। কাবুলের ড্রোন হামলা প্রসঙ্গে সেই হামলার দায় স্বীকার করল মার্কিন জেনারেল।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার কেনেথ ম্যাককেঞ্জি শুক্রবার স্বীকার করেছেন যে কাবুলে আগস্টের শেষের দিকে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছে ৭ শিশু সহ আরও তিন ব্যক্তি। পেন্টাগনের প্রেস ব্রিফিংয়ের সময় ম্যাককেঞ্জি সাংবাদিকদের বলেন, "তদন্তের ফলাফল পর্যালোচনা করার পর, আমি এখন নিশ্চিত হয়েছি যে সেই হামলায় সাতজন শিশু সহ আরও তিনজনের মৃত্যু হয়েছিল।"

তালিবান কাবুল দখলের পরই আফগানিস্তান থেকে উদ্ধারকার্য শুরু করেছিল আমেরিকা। উদ্ধারকার্য চলাকালীনই কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাবেই গেটের কাছে আত্মঘাতী বিস্ফোরণ হয়। পর পরই কাবুলের বিভিন্ন জায়গায় আরও দুটি থেকে তিনটি বিস্ফোরণ হয়। মোট ১৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

 সেই হামলার দায়স্বীকার করে নিয়েছিল আইসিসের শাখা সংগঠন আইসিস-খোরাসান বা আইসিস-কে। এরপরই ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। কেনেথ ম্যাককেঞ্জির কথায়, আমাদের সেনার উপরে যে হামলা চলছিল, তা থেকে সুরক্ষা দিতেই ওই এয়ারস্ট্রাইক চালানো হয়েছিল। কিন্তু সেটি ভুল ছিল এবং এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। 

সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস-এর ভিডিয়ো বিশ্লেষণে ধরা পড়েছিল, আইএস-কে জঙ্গি তো নয়ই, আমেরিকান ড্রোন সোজা গিয়ে আঘাত হেনেছে তাদের নিজেদের লোকেরই উপর। যে ঘটনায় বিড়ম্বনায় পড়ে গিয়েছে বাইডেন প্রশাসন, এমনটাই দাবি ছিল ওয়াকিবহাল মহলের। একাধিক মার্কিন সংবাদপত্রে দাবি করা হয়, এয়ারস্ট্রাইকে আইসিস-কের নেতা নয়, মারা পড়েছিলেন সাধারণ মানুষ। 

এদিকে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া উচিত সব দেশের। দেখা উচিত জঙ্গি সংগঠনগুলি যাতে আফগানিস্তানের মাটি থেকে নাশকতার ছক না কষতে পারে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে এ কথা সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেরা শিরোনাম

Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Another Pandemic Prediction: ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget