এক্সপ্লোর

Khalistanis attack On Hindu Devotees : কানাডায় হিন্দু মন্দিরের সামনে লাঠি হাতে খলিস্তানিপন্থীরা, ভক্তদের উপর 'হামলা', নিন্দায় ট্রুডো

ব্র্যাম্পটনের পর লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনেও খলিস্তানিরা বিক্ষোভ দেখাতে দেখা যায়।  সেই সঙ্গে উঠছিল ভারত বিরোধী স্লোগান।

নয়াদিল্লি  : কানাডায় খলিস্তানিপন্থী নেতা হরদীপ সিংহ নিজ্জরের হত্যার পর থেকেই কানাডা এবং ভারতের মধ্যে সম্পর্ক ক্রমেই তলানিতে ঠেকেছে। নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের ভূমিকা আছে বলে অভিযোগ করেছিলেন সে দেশের প্রধানমন্ত্রী।  তারপর থেকেই খলিস্তানিপন্থীদের নিশানায় ভারতীয়রা। এবার কানাডার এক হিন্দু মন্দিরে লাঠিসোঁটা হাতে ভক্তদের উপর চড়াও হলেন খলিস্তানি কট্টরপন্থীরা। 

দীপাবলির মরসুমে এখন মন্দিরে ভিড় যথেষ্ট। এরই মধ্যে রবিবার কানাডার ব্রাম্পটনে  প্রসিদ্ধ হিন্দু মন্দিরে ভক্তদের উপর হামলা করার অভিযোগ উঠল।  এদিন খলিস্তানপন্থী জনতা সেখানে বিক্ষোভ দেখায়। মন্দির ঘিরে ফেলে । আগত দর্শনার্থীদের উপর চড়াও হয়।  ওই মন্দিরের বাইরে ভারতীয় উপদূতাবাসের একটি শিবির চলছিল। সেটিও ভাঙচুর করা হয় বলে খবর। উৎসবের মরসুমে বহু ভক্তের ভিড়ের উপর এই হামলার পর আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে।  ঘটনার নিন্দা করে ইতিমধ্যেই সমাজমাধ্যমে পোস্ট করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।  

বিক্ষোভকারীদের হাতে ছিল খলিস্তানপন্থী সংগঠনের পতাকা, লাঠি।  ভক্তেরা মন্দিরে ঢুকতে গেলেই তাঁদের উপরে চড়াও হয় খলিস্তানী চরমপন্থীরা। মারমুখী বিক্ষোভকারীরা ভক্তদের উপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ, আক্রান্তদের মধ্যে আছেন মহিলা ও শিশুরা।  

ঘটনার নিন্দা করেছেন ট্রুডো। তিনি লেখেন, ব্র্যাম্পটনের হিন্দু সভা মন্দিরে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে, তা একেবারেই মেনে নেওয়া যায় না।  কানাডার সব নাগরিকেরই স্বাধীন ভাবে ধর্মাচরণের অধিকার আছে। তিনি পুলিশকে ধন্যবাদ জানান দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য।  

এর পরে কানাডার  সারে অঞ্চলে প্রসিদ্ধ লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে তিনজন হিন্দুকে গ্রেফতার করে পুলিশ। এর একটি ভিডিও  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ব্র্যাম্পটনের পর লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনেও খলিস্তানিরা বিক্ষোভ দেখাতে দেখা যায়।  সেই সঙ্গে উঠছিল ভারত বিরোধী স্লোগান। পাল্টা প্রতিবাদ করেন লক্ষ্মীনারায়ণ মন্দিরে আসা হিন্দু দর্শনার্থীরাও। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় সারে পুলিশ তিন জনকে গ্রেফতার করে। তাঁরা প্রত্যেকেই হিন্দু ভক্ত। যদিও কেন তাঁদের গ্রেফতার, কী তাদের অপরাধ জানা যায়নি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget