এক্সপ্লোর

প্রথমবার পাকিস্তান গেলেন মালালা, কপালে গুলি খাওয়ার ৬ বছর পর

ইসলামাবাদ: মেয়েদের লেখাপড়ার পক্ষে মুখ খোলায় কপালে এসে বিঁধেছিল তালিবানের বুলেট। চিকিৎসার জন্য তাঁকে লন্ডন পাঠিয়ে দেয় পাকিস্তান সরকার, যমে মানুষে টানাটানির পর সুস্থ হয়ে ওঠেন তিনি। সেদিনের ঘটনার ৬ বছর পর মালালা ইউসুফজাই আজ আন্তর্জাতিক সেলিব্রিটি। এতদিন পর আবার পাকিস্তানে পা রেখেছেন তিনি। শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ২০ বছরের মালালা গতকাল ফিরেছেন পাকিস্তানে। সঙ্গে তাঁর বাবা মা। তবে এই সফর ঘিরে গোপনীয়তা বজায় রেখেছে সে দেশের সরকার, তাই তিনি কখন কোথায় যাচ্ছেন কিছু জানানো হয়নি। জানা গিয়েছে তাঁর সফর ৪ দিনের, পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির সঙ্গে বৈঠকও করবেন। পাক-আফগানিস্তান সীমান্তের সোয়াট উপত্যকার মেয়ে মালালা মেয়েদের শিক্ষার দাবিতে ছদ্মনামে ব্লগ লিখতেন। ২০১২-র ৯ অক্টোবর তাঁর স্কুল বাসে উঠে এক তালিবান জঙ্গি কপালে গুলি চালিয়ে দেয়। তাঁকে নিয়ে আসা হয় ইংল্যান্ডে, বার্মিংহামে চলে চিকিৎসা। সেখানেই স্কুলের পড়া শেষ করেছেন তিনি। ২০১৪-য় নোবেল জয়ী মালালা এখন পড়াশোনা করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও মালালা দেশে ফিরে আসায় খুশি অনেক পাক নাগরিক। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁকে স্বাগত জানিয়েছেন তাঁরা। কিন্তু বহু কট্টরপন্থীর মতে, মালালা পশ্চিমী দালাল, দেশের লজ্জা। তাঁর এই পাকিস্তান সফর তাঁরা ভাল চোখে দেখছেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

Kalyan Banerjee:
Kalyan Banerjee:
Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget