এক্সপ্লোর

Malaysia Floods:মালয়েশিয়ায় ব্যাপক বন্যায় আশ্রয়হারা কয়েক হাজার, ফিলিপিন্সে টাইফুন রাইয়ে মৃত ৭৫

Malaysia: অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময়ে মালয়েশিয়ায়, বিশেষ করে, দেশের পূর্ব উপকূলে বর্ষার সময় বন্যা খুবই সাধারণ ব্যাপার। কিন্তু এবার এখনই প্রবল বর্ষণে ব্যাপক বন্যায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অংশ।

কুয়ালামপুর ও ম্যানিলা: মালয়েশিয়ার প্রবল বৃষ্টিতে ব্যাপক বন্যা। আশ্রয় হারা প্রায় ১১ হাজার মানুষ। বন্ধ হয়ে গিয়েছে অনেক রাস্তা। এরপর ফলে জাহাজ থেকে পণ্য পরিবহণ ব্যাহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  বন্যার জলে আটকে পড়া লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে  পুলিশ ও সেনা ও দমকল বিভাগের প্রায় ৬৬ হাজার কর্মী মোতায়েন করা হয়েছে। দেশজুড়ে চলছে উদ্ধার অভিযান। শনিবার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন।  অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময়ে মালয়েশিয়ায়, বিশেষ করে, দেশের পূর্ব উপকূলে বর্ষার সময় বন্যা খুবই সাধারণ ব্যাপার। কিন্তু এবার এখনই প্রবল বর্ষণে ব্যাপক বন্যায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অংশ। গত শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়। তা শনিবারও চলতে থাকে। এই মুষলধার বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমের রাজ্য সেলানগোরে। রাজধানী কুয়ালালামপুরের পাশে মালয়েশিয়ার সবচেয়ে সম্বৃদ্ধ ও জনবহুল রাজ্য সেলানগোর।

ইসমাইল সাবরি বলেছে, বর্তমানে সেলানগোরে বিশৃঙ্খল পরিস্থিতি রয়েছে। অন্য রাজ্যগুলিতে বর্ষার জন্য আগাম প্রস্তুতি নেওয়া হবে। সেলানগোরে আচমকাই বন্যা পরিস্থিতি দেখা দেয়। প্রায় চার হাজার মানুষকে তাঁদের বাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে।

দেশের বৃহত্তম বন্দর পোর্ট ক্ল্যাংয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজ পরিবহণ সংক্রান্ত কাজকর্ম বন্যায় ব্যাহত হয়েছে। অনেক হাইওয়ে ও রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সোশাল মিডিয়ায় বাঁধ উপচে পড়া নদীর জল, ভূমি ধস, পরিত্যক্ত রাস্তাঘাটে ডুবে যাওয়া গাড়ির ছবি সামনে এসেছে।

সেলানগোরের শাহ আলম জেলার এক বাসিন্দা আশরফ নুর আজম বলেছেন, বন্যা পরিস্থিতি যে এতটা গুরুতর হয়ে পড়বে, তা তিনি ভাবতেও পারেননি। রাস্তার ধারে গাড়ি রেখেই তাঁকে পালিয়ে আসতে হয়। তিনি বলেছেন, প্রায় চার ঘণ্টা রাস্তাতেই আটকে ছিলাম। কোনও সাহায্য আসেনি। এরমধ্যে বন্যা পরিস্থিতিরও কোনও উন্নতি না হওয়ায় গাড়ি থেকে নেমে জল পেরিয়ে আসার সিদ্ধান্ত নিই।

এরইমধ্যে টাইফুনে ফিলিপিন্সের প্রদেশ বোহোলে ৪৯ জনের মৃত্যু হয়েছে। গত সপ্তাহেই শক্তিশালী টাইফুন আছড়ে পড়েছিল ফিলিপিন্সে। তীব্র ঝড়ে বিধ্বস্ত হয়ে যায় দেশের বিস্তীর্ণ অংশ। ঘটনার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নর আর্থার ইয়াপ। সরকারি সংস্থা অবশ্য মৃতের সংখ্যা ৩১ বলে জানিয়েছে। সরকারি এই তথ্যে বোহেোলে মৃতদের সংখ্যা যুক্ত হয়নি বলে জানা গিয়েছে। জানা গেছে, টাইফুন রাইয়ে দেশে ৭৫ জনের মৃত্যু হয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget