এক্সপ্লোর

হার্ট প্রতিস্থাপনে ভারতে যাওয়ার প্রয়োজন নেই মনসুরের, চিকিৎসা হবে দেশেই, জানিয়ে দিল পাকিস্তান কর্তৃপক্ষ

করাচি: দেশের প্রাক্তন হকি টিমের ক্যাপ্টেন তথা ওলিম্পিক দলের গোলরক্ষক মনসুর আহমেদ হার্ট প্রতিস্থাপনের জন্য ভারতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে এ ব্যাপারে প্রতিবেশী দেশের সাহায্য প্রার্থনা করায় বিরূপ প্রতিক্রিয়া হয়েছে পাকিস্তানে। দুদিন আগে মনসুর মানবিকতার খাতিরে হৃদযন্ত্র প্রতিস্থাপনের জন্য ভারত সরকারের কাছে ভিসা মঞ্জুর করার আবেদন জানান। কিন্তু পাক কর্তৃপক্ষ তাঁকে বলে দিয়েছেন, পাকিস্তানেই তাঁর চিকিত্সা হতে পারে। হার্ট বদলের জন্য তাঁর ভারত যাওয়ার প্রয়োজন নেই। পাকিস্তানের ক্রীড়া মহলে ও সোস্যাল মিডিয়ায় অনেকেরই মত, সেরা হার্ট সার্জনদের বেশ কয়েকজন তাঁদের দেশেই আছেন। দুটি দেশের সম্পর্কের অবনতি হতে হতে যখন তলানিতে ঠেকেছে, তখন মনসুর ভারত সরকারের কাছে ভিসার আবেদন করে ঠিক করেননি। গত তিন বছর ধরে হার্টের সমস্যায় ভুগছেন মনসুর। করাচির ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুল্যার ডিজিজের সিনিয়র প্রফেসর সার্জন পারভেজ চৌধুরি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তাঁদের প্রতিষ্ঠানে মনসুরের চিকিত্সার যাবতীয় বন্দোবস্ত রয়েছে। তিনি বলেছেন, ওঁকে এনসিআইয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা শীঘ্রই ওর অস্ত্রোপচার করে বুকে লেফট ভেন্ট্রিক্যুলার অ্যাসিস্ট ডিভাইস (এলভিএডি) বসাব। এটা যান্ত্রিক ভাবে দুর্বল হার্টে রক্ত সঞ্চালন সচল রাখে। এছাড়া প্রয়োজনীয় অন্যান্য অপারেশনও হবে যাতে উনি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। ১৯৯৪-এ চ্যাম্পিয়নস ট্রফি ও বিশ্বকাপে জার্মানি ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে পেনাল্টি শ্যুট আউটে দুর্দান্ত সেভ করে তারকা হয়ে উঠেছিলেন মনসুর। অসুস্থতার সময় তাঁকে ভরসা দিয়ে প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক শাহিদ আফ্রিদি জানিয়েছেন, তাঁর ফাউন্ডেশন মনসুরের ট্রিটমেন্টের যাবতীয় খরচ বহন করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Embed widget