এক্সপ্লোর

পদত্যাগের দাবি ওড়ালেন মে, জোট সরকার গড়ার পথে টোরিরা

লন্ডন: কনজারভেটিভ পার্টি ব্রিটিশ পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারলেও পদত্যাগ করছেন না প্রধানমন্ত্রী থেরেসা মে। উল্টে তিনি ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সঙ্গে জোট বেঁধে সরকার গঠনের কথা ঘোষণা করেছেন। এমনকী, পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুয়ায়ী ১০ দিনের মধ্যেই ব্রেক্সিট নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আলোচনা শুরু করার কথাও জানিয়েছেন মে। বাকিংহাম প্যালেসে গিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এরপর তিনি বলেছেন, 'আমি সরকার গঠন করব। আমাদের দেশের এই সঙ্কটের মুহূর্তে নতুন সরকার স্থিরতা আনবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। ১০ দিনের মধ্যেই ব্রেক্সিট নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আলোচনা শুরু হবে। ব্রিটেনের মানুষের ইচ্ছা অনুসারেই দেশকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আলাদা করা হবে। এই পরিবর্তনের ফলে আমাদের দেশ নিরাপদ ও সুরক্ষিত থাকবে। ম্যাঞ্চেস্টার ও লন্ডনে সন্ত্রাসবাদী হামলার পর ইসলামিক সন্ত্রাসবাদের আদর্শ এবং এই আদর্শ মেনে চলা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।' ব্রিটেনে ৬৫০ আসনের পার্লামেন্টে একক বৃহত্তম দল হয়েছে কনজারভেটিভরাই। তারা ৩১৮টি আসন পেয়েছে। সংখ্যাগরিষ্ঠতা পেতে গেল ৩২৬টি আসনে জয় পাওয়া দরকার ছিল। সেটা পায়নি টোরিরা। কিন্তু ডিইউপি-র ১০ জন এমপি-র সমর্থনে সরকার গঠন করার কথা জানিয়েছেন মে। তিনি পদত্যাগ করার বদলে নতুন উদ্যমে কাজ করবেন বলে জানিয়েছেন। বিরোধীরা অবশ্য মে-র পদত্যাগের দাবিতে অনড়। লেবার পার্টি ২৬২ আসনে জয় পেয়েছে। এই দলের নেতা জেরেমি করবিন বলেছেন, দেশের মানুষ তাঁদের নীতি এবং কার্যকলাপের কথা জানেন। সেই কারণেই তাঁরা বিপুল সমর্থন পেয়েছেন। তাই মে-কে পদত্যাগ করতেই হবে। লিবারাল ডেমোক্রেট দলের নেতা টিম ফ্যারন বলেছেন, প্রধানমন্ত্রীর লজ্জিত হওয়া উচিত। তাঁর যদি বিন্দুমাত্র আত্মমর্যাদা থাকে, তাহলে পদত্যাগ করা উচিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News: ‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget