এক্সপ্লোর

নাম না করে খোঁচা পাকিস্তানকে, সন্ত্রাসবাদীদের অর্থ, অস্ত্র সরবরাহ বন্ধ করার ডাক দিলেন মোদী

সেন্ট পিটার্সবার্গ: সেন্ট পিটার্সবার্গের সম্মেলন মঞ্চে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, অস্ট্রিয়া, মলডোভার নেতাদের পাশে দাঁড়িয়ে ঘুরিয়ে পাকিস্তানের কাশ্মীরে সন্ত্রাসবাদে মদত দেওয়ার প্রসঙ্গ টানলেন নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদীদের আর্থিক সাহায্য, অস্ত্রশস্ত্র ও যোগাযোগের সরঞ্জাম পাওয়ার রাস্তা বন্ধ করে দিতে আন্তর্জাতিক মহলকে ডাক দিলেন প্রধানমন্ত্রী। সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের ভাষণে তিনি বলেন, আমাদের নির্দিষ্ট ঘটনায় আটকে গেলে চলবে না। সন্ত্রাসবাদ মানবতার শত্রু। এর মোকাবিলায় জোট গড়তে হবে আমাদের সবাইকে। এটাই বর্তমান সময়ের দাবি। শ্রোতাদের আসনে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব জেনারেল আন্তোনিও গুয়েতেরেজের উপস্থিতির কথা উল্লেখ করে তিনি হতাশা প্রকাশ করে বলেন, ৪০ বছর হয়ে গেল, রাষ্ট্রপুঞ্জে সন্ত্রাসবাদের সংজ্ঞা, সন্ত্রাসবাদীদের সমর্থকদের নিয়ে প্রস্তাব পড়ে রয়েছে। কিন্তু কোনও আলোচনা, সিদ্ধান্তই হল না। সব শুধু মুখের কথা। পাকিস্তানের প্রতি প্রচ্ছন্ন ইঙ্গিত করে মোদী বলেন, সন্ত্রাসবাদীরা তো অস্ত্র বানায় না, কিন্তু কিছু দেশ তাদের তা সরবরাহ করে। আবার সন্ত্রাসবাদীরা মুদ্রাও ছাপায় না, তবে কয়েকটি দেশ বেআইনি অর্থ লেনদেনের মাধ্যমে অর্থ দিয়ে তাদের তহবিল ভরে। সন্ত্রাসবাদীদের নিজেদের টেলিযোগাযোগ ব্যবস্থা, সোস্যাল মিডিয়া নেটওয়ার্ক নেই, কিছু দেশ সেগুলি দিয়েও ওদের সাহায্য করে। প্রধানমন্ত্রী এও বলেন, এখন আমাদের ভাল বা খারাপ সন্ত্রাসবাদের বিতর্ক থেকে বেরিয়ে আসতে হবে। আমার জঙ্গি, তোমার জঙ্গি--এই বিচার চলবে না। প্রশ্নটা এখন মানবতার। সেভাবেই সন্ত্রাসবাদের মোকাবিলা করতে হবে। গত ৪০ বছর ধরে ভারত সন্ত্রাসবাদের শিকার, হাজার হাজার নিরপরাধ মানুষ তার বলি হয়েছে, কিন্তু আন্তর্জাতিক বিশ্ব সন্ত্রাসবাদকে স্রেফ আইনশৃঙ্খলার সমস্যা হিসাবেই দেখে এসেছে। ৯/১১-র হামলার পর দুনিয়া হঠাত্ বুঝতে পারল কী ভয়ানক বিপদ সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদ সীমানা মানে না, সব দেশকে যৌথ ভাবে এর মোকাবিলা করতে হবে বলেও অভিমত জানান প্রধানমন্ত্রী। পুতিনও বলেন, সন্ত্রাসবাদ কোনও কাল্পনিক বিষয় নয়। ভারত সন্ত্রাসবাদের ফলে বড় সমস্যায় পড়েছে। সন্ত্রাসবাদ সবার কাছেই সমান বিপদ, মোদীর এই মত সমর্থন করে রুশ প্রেসিডেন্ট বলেন, আমাদের একে রুখতে একজোট হতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget