এক্সপ্লোর

‘জিও’-র ভাবনা প্রথম এসেছিল মেয়ে ঈশার মনে: মুকেশ অম্বানি

লন্ডন: ‘জিও’-র ভাবনা প্রথম এসেছিল তাঁর মেয়ে ঈশার মাথায়। এমনটাই জানালেন শিল্পপতি মুকেশ অম্বানি।

বৃহস্পতিবার, লন্ডনে একটি সম্মেলনে সম্মানিত করা হয় ধনীতম ভারতীয়কে। সেখানেই বক্তব্য রাখতে তিনি জানান, দেশের মোবাইল ফোন ও মোবাইল পরিষেবা বাজারে এখনও পর্যন্ত ৩১ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন তিনি।

মুকেশের মালিকানাধীন ‘রিলায়েন্স জিও’ টেলিকম পরিষেবা, ২ বছরের মধ্যে ভারতকে বিশ্বের বৃহত্তম মোবাইল ব্রডব্যান্ড ডেটা ব্যবহারকারী রাষ্ট্রে পরিণত করেছে। ২০১৬ সালে শুরু হওয়া ইস্তক বিভিন্ন প্রতিদ্বন্দ্বীদের হঠিয়ে দেশের চতুর্থ বৃহত্তম মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা হিসেবে উঠে এসেছে জিও।

আজীবন নিখরচায় কল পরিষেবা থেকে শুরু করে স্বল্প মূল্যে তথ্য সরবরাহ—সবকিছুতেই প্রতিদ্বন্দ্বীদের চরম প্রতিযোগিতায় ফেলে দিয়েছে জিও। আগামী দিনে ডেটা-হেভি পরিষেবার ওপর জোর দিতে চাইছে জিও—যার মাধ্যমে বাড়ি, দফতর ও গাড়িতেও নিরন্তর ইন্টারনেট পরিষেবা মিলবে।

এই প্রসঙ্গে, নিজের বক্তব্য রাখতে গিয়ে অম্বানি বলেন, ২০১১ সালে জিও-র ভাবনা প্রথম আসে আমার মেয়ে ইশার মধ্যে। মুকেশ স্মরণ করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইশা সেই সময়ে ছুটিতে বাড়ি এসেছিল। কোর্স সংক্রান্ত কিছু তথ্য তার পাঠানোর কথা ছিল। কিন্তু, ইন্টারনেট স্পিড ভাল না হওয়ায় ক্ষিপ্ত হয় ঈশা।

মুকেশ জানান, সেই সময় ভারতে (মোবাইল) ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থার গুণমান অত্যন্ত নিম্ন ছিল। পাশাপাশি, তার দাম কৃত্রিমভাবে বাড়িয়ে রাখা ছিল। ফলে, তা আমজনতার হাতের নাগালের বাইরে ছিল। তাঁর দাবি, জিও এসে সব বদলে দিয়েছে। তথ্য সরবরাহ যেমন অফুরন্ত হয়েছে, তেমনই দামও হাতের নাগালে চলে এসেছে। পাশাপাশি, দেশের প্রতিটি কোনে এখন মোবাইল ডেটা নেটওয়ার্কের কোনও সমস্যা নেই।

 
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: '৭ এপ্রিলের মধ্যে ৬০ লক্ষের নিষ্পত্তি হয়ে যাবে', সুপ্রিম কোর্টকে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি
'৭ এপ্রিলের মধ্যে ৬০ লক্ষের নিষ্পত্তি হয়ে যাবে', সুপ্রিম কোর্টকে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি
Iran News: মোজতবা খামেনেই কোথায়? এতদিনে জানা গেল, ঠিকানা দিলেন রাশিয়ার রাষ্ট্রদূত
মোজতবা খামেনেই কোথায়? এতদিনে জানা গেল, ঠিকানা দিলেন রাশিয়ার রাষ্ট্রদূত
US-Iran War: ইরানের সঙ্গে যুদ্ধ শেষ! আর কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা করতে পারেন ট্রাম্প, ভিন্ন অবস্থানে ইজ়রায়েল
ইরানের সঙ্গে যুদ্ধ শেষ! আর কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা করতে পারেন ট্রাম্প, ভিন্ন অবস্থানে ইজ়রায়েল
Where Is Mojtaba Khamenei : জীবিত না মৃত ? কোথায় ইরানের সুপ্রিম লিডার ! রাশিয়ার দূত বলে দিল ঠিকানা
জীবিত না মৃত ? কোথায় ইরানের সুপ্রিম লিডার ! রাশিয়ার দূত বলে দিল ঠিকানা

ভিডিও

Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ২ : ফর্ম ৬ নিয়ে CEO অফিসের সামনে তুলকালাম । সম্মুখ সমরে TMC-BJP
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ১ : বদলালো না বদলির নির্দেশ, হাইকোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের
West Bengal Election 2026: ভেটকি-কাতলা আর কোন মাছ পছন্দ বেহালা পশ্চিমের BJP প্রার্থী ইন্দ্রনীলের?
Bhooter Raja Dilo Bor : সেক্টর ৫-এ রকমারি বাঙালি খাবারের সম্ভার নিয়ে খুলে গেল ভূতের রাজা দিল বর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.০৩.২৬) :চলছিল শ্যুটিং? নাকি 'প্যাক-আপ'-এর পর ঘটনা? প্রোডাকশন টিম আর পরিচালকের পরস্পরবিরোধী দাবিতে বাড়ছে রহস্য

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
IPL 2026: টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
Stock Marker Update:  খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফট নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফট নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
UP Viral News: চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
New Labour Code: দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
Rahul Arunoday Death: রাহুল অরুণোদয়ের মৃত্যু, দায় কার?
রাহুল অরুণোদয়ের মৃত্যু, দায় কার? "মিথ্যে বলছেন", সরাসরি তোপ অভিনেত্রী অঞ্জনা বসুর!
Embed widget