এক্সপ্লোর

বায়ুমণ্ডল-মহাশূন্যের সংযোগস্থলে কী ঘটছে, খতিয়ে দেখতে ‘আইকন’ উপগ্রহ পাঠাল নাসা

আয়োনোস্ফেয়ার স্তরটি সাধারণত কয়েক’শ কিলোমিটার পুরু। এই স্তরে ক্রমাগত মহাকাশ থেকে আসা তেজষ্ক্রিয় রশ্মি এবং পৃথিবীর আবহাওয়ার সংঘাত লেগেই থাকে।

হিউস্টন: বায়ুমণ্ডল যেখানে মহাশূন্যের সঙ্গে মিশছে, সেই স্তর পরীক্ষা করতে এবার বিশেষ উপগ্রহ পাঠাল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বৃহস্পতিবার রাতে (স্থানীয় সময়) মহাশূন্য ও বায়ুমণ্ডলের সংযোগস্থল-- যা অত্যন্ত রহস্যময় বলে উল্লেখ করে বিজ্ঞানীরা-- তা পরীক্ষা করতে আয়োনোস্ফেরিক কানেকশন এক্সপ্লোরার (আইকন) নামে একটি বিশেষ উপগ্রহ উৎক্ষেপণ করেছে। নাসার তরফে জানানো হয়েছে, এই বিশেষ উপগ্রহ ২ বছর আগে ছাড়ার পরিকল্পনা থাকলেও, তাতে বিলম্ব হয়। অবশেষে, ফ্লোরিডা উপকূলের নিকটে অতলান্তিক মহাসাগরের ওপর দিয়ে ওড়া একটি বিশেষ বিমান থেকে এই উপগ্রহকে উৎক্ষেপণ (আদতে নিক্ষেপ) করা হয়। বিমান থেকে বিচ্ছিন্ন হতেই, উপগ্রহের সঙ্গে থাকা পেগাসাস রকেট প্রজ্জ্বলিত হয়। আর তা উপগ্রহটিকে আরও উপরে মহাশূন্যের সংযোগস্থলে প্রতিস্থাপন করে। পৃথিবী আর মহাশূন্যের মাঝে রয়েছে হাওয়ার বিভিন্ন স্তর, যাকে আমরা বায়ুমণ্ডল হিসেবে জানি। এই বায়ুমণ্ডল সূর্যের তেজষ্ক্রিয় বিকিরণ ও ক্ষতিকারক অতিবেগুণী রশ্মির হাত থেকে পৃথিবী ও তার বুকে থাকা সমস্ত প্রাণীকে রক্ষা করে। সবচেয়ে উপরের স্তর হল আয়োনোস্ফেয়ার। এই স্তর অত্যন্ত রহস্যে ঘেরা। এর একটি কারণ হল, সূর্যের ক্ষতিকারক অতিবেগুণী ও তেজষ্ক্রিয় রশ্মি এই স্তরেই মূলত আটকে যায়। এই স্তর সেই ক্ষতিকারক রশ্মিকে টেনে ছাঁকনির মতো আটকে দেয়। ফলত, এই স্তরে হাওয়ার মধ্যে যে মৌলিক-কণা থাকে, তা অত্যন্ত চার্জড (আয়োনাইজড) অবস্থায় থাকে। যে কারণে, এই স্তরকে আয়োনোস্ফেয়ার বলা হয়ে থাকে। আয়োনোস্ফেয়ার স্তরটি সাধারণত কয়েক’শ কিলোমিটার পুরু। এই স্তরে ক্রমাগত মহাকাশ থেকে আসা তেজষ্ক্রিয় রশ্মি এবং পৃথিবীর আবহাওয়ার সংঘাত লেগেই থাকে। যে কারণে, এই স্তর প্রচণ্ড চঞ্চল ও সদা-পরিবর্তনশীল অবস্থায় থাকে। ফলত, অনেকক্ষেত্রে বেতার-তরঙ্গ এর মধ্য দিয়ে পার করতে পারে না এবং রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নাসার হেলিওফিজিক্স বিভাগের প্রধান নিকোলা ফক্স জানান, ‘আইকন’-এর আয়তন একটি রেফ্রিজারেটরের সমান। আয়োনোস্ফেয়ারে মজুত গ্যাসীয় পদার্থ থেকে যে এয়ারগ্লো তৈরি হয় তার বিশ্লেষণ করবে আইকন। পাশাপাশি, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৮০ কিলোমিটার উচ্চতায় থাকা এই জায়গায় কোনও মহাকাশযানের চারপাশে ঠিক কী ধরনের পরিবেশ ও কতটা পরিমাণ প্রতিকূলতা সৃষ্ট হয়, তাও বিশ্লেষণ করবে আইকন। ফক্সের দাবি, আইকন-এর দেওয়া পূর্বাভাস বিশ্লেষণ করে ভবিষ্যতে মহাকাশযান ও মহাকাশচারীদের সুরক্ষা সেইমতো উন্নত করা হবে। যাতে, ভবিষ্যতে অভিযানগুলিতে দুর্ঘটনার প্রবণতা বা সম্ভাবনা না থাকে। তিনি যোগ করেন, আগামী ২ বছর কাজ করবে আইকন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
PoK Firing: নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget