এক্সপ্লোর

বাতিল নোটে ৯৫০ কোটি টাকা ফিরিয়ে নিক ভারত, চাইছে নেপাল

কাঠমান্ডু: দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির লক্ষ্যে চলতি সপ্তাহেই ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি। এই সফরে ওলি নেপালের কাছে থাকা বাতিল নোট বদলের আর্জি জানাবেন। নেপালে বিভিন্ন ব্যক্তি ও অসংগঠিত ক্ষেত্রে এখনও প্রায় ৯৫০ কোটি টাকার বাতিল নোট রয়েছে। ওই নোট বদলের ব্যাপারে এখনও কোনও সমঝোতায় পৌঁছতে পারেনি ভারত ও নেপাল। উল্লেখ্য, ২০১৬-র নভেম্বরে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবৈধ সম্পদ খুঁজে বের করা এবং জঙ্গিদের জাল নোট ব্যবহার করে তহবিল সংগ্রহে আঘাত দেওয়ার মতো উদ্দেশ্য নিয়ে নোট বাতিলের ঘোষণা করা হয়েছিল। নোট বাতিলের ঘোষণায় প্রভাব পড়ে নেপাল ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলিতে। ওই দেশগুলিতে ভারতীয় মুদ্রা বহুল প্রচলিত। গত মঙ্গলবার নেপালের পার্লামেন্টে ওলি বলেছেন, ভারতে নোট বাতিলের সিদ্ধান্তে নেপালি নাগরিকদের ওপরও প্রভাব পড়েছে। বিষয়টি নিয়ে তিনি ভারতীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে নিষ্পত্তির চেষ্টা করবেন। নেপালের সবচেয়ে বেশি ব্যবসায়িক লেনদেন ভারতের সঙ্গেই হয়ে থাকে। সে দেশে ব্যবসায়িক লেনদেন ভারতীয় মুদ্রা চালু রয়েছে। সাধারণ মানুষও বাড়িতে ভারতীয় নোট রাখেন। আগামীকাল শুক্রবার ভারতে আসছেন নেপালের প্রধানমন্ত্রী। তিনি মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump Visit in China : ৪টি 'রেড লাইন', ট্রাম্পের সফরের আগেই পোস্ট চিনের; বেজিং পৌঁছালেন মার্কিন প্রেসিডেন্ট
Donald Trump Visit in China : ৪টি 'রেড লাইন', ট্রাম্পের সফরের আগেই পোস্ট চিনের; বেজিং পৌঁছালেন মার্কিন প্রেসিডেন্ট
Netflix Lawsuit Case: আপনি নেটফ্লিক্স দেখছেন, নেটফ্লিক্সও আপনাকে দেখছে? মারাত্মক অভিযোগ, আমেরিকার আদালতে মামলা
আপনি নেটফ্লিক্স দেখছেন, নেটফ্লিক্সও আপনাকে দেখছে? মারাত্মক অভিযোগ, আমেরিকার আদালতে মামলা
Plane Accident: অবতরণের সময় বিমানের চাকায় আগুন ! অল্পের জন্য রক্ষা, এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা
অবতরণের সময় বিমানের চাকায় আগুন ! অল্পের জন্য রক্ষা, এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা
Man Killed on Runway: রানওয়েতে আচমকা ধাক্কা, বিমানের ইঞ্জিন টেনে নিল এক ব্যক্তিকে, কুড়িয়ে জড়ো করতে হল দেহাংশ
রানওয়েতে আচমকা ধাক্কা, বিমানের ইঞ্জিন টেনে নিল এক ব্যক্তিকে, কুড়িয়ে জড়ো করতে হল দেহাংশ

ভিডিও

Sujit Bose Arrest: টাকা-জমি নিয়ে পুরসভার ১৫০ চাকরি বিক্রি, দক্ষিণ দমদমের বাইরেও ছিল সুজিতের কারবার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১২.০৫.২৬)। রঙচটা বাড়ির গোপন কুঠুরিতে তৃণমূল নেতার 'শিশমহল'!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১২.০৫.২৬)। লকডাউনে বন্ধ, সুজিতের রেস্তোরাঁর অ্যাকাউন্টে নগদে জমা কোটি-কোটি টাকা!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget