এক্সপ্লোর

পাক সরকারই বন্দি করে রেখেছিল লাদেনকে, দাবি মার্কিন সাংবাদিকের

ইসলামাবাদ: আল-কায়দা প্রধান ওসামা বিন লাদেনের বিষয়ে পাকিস্তান সরকারের এতদিনের দাবি নস্যাত্ করে দিলেন এক মার্কিন সাংবাদিক। তাঁর দাবি, অ্যাবোটাবাদে লাদেনের উপস্থিতির বিষয়ে পাক সরকার শুধু অবগতই ছিল না, এই বিশ্বত্রাস জঙ্গিকে বন্দি করে রেখেছিল তারাই। মার্কিন সরকারের সঙ্গে সমঝোতা হওয়ার পরেই ২০১১-র ২ মে হত্যা করা হয় লাদেনকে। মার্কিন যুক্তরাষ্ট্রকে না জানিয়ে লাদেনকে আটকে রাখার জন্যই নেভি সিলকে অভিযান চালানোর অনুমতি দেয় পাক সরকার।   পাক সংবাদপত্র ডনকে দেওয়া এক সাক্ষাত্কারে মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি তদন্তমূলক সাংবাদিক সেইম্যুর হার্শ বলেছেন, তিনি প্রথম থেকেই সন্দেহ করছিলেন পাকিস্তান লাদেনের বিষয়ে মিথ্যা বলছে। গত বছর এ বিষয়ে প্রমাণ পেয়েছেন তিনি। ২০০৬-এ সৌদি আরবের সাহায্যে  হিন্দুকুশ অঞ্চল থেকে লাদেনকে আটক করে পাক সরকার। এরপর অ্যাবোটাবাদে ওই বাড়ি তৈরি করে লাদেনকে সেখানে রাখা হয়। সৌদি আরব চায়নি মার্কিন যুক্তরাষ্ট্র লাদেনকে জেরা করুক। সেই কারণেই এই বন্দোবস্ত।   মার্কিন যুক্তরাষ্ট্র লাদেনকে হত্যা করার ক্ষেত্রে পাক সেনাবাহিনীর পূর্ণ মদত পেয়েছিল বলেও দাবি সেইম্যুরের। তিনি বলছেন, পাক সেনাবাহিনীর অজ্ঞাতে মার্কিন হেলিকপ্টারের পক্ষে অ্যাবোটাবাদে ঢোকা সম্ভব ছিল না। কারণ, ভারতীয় সেনাবাহিনীর কথা মাথায় রেখে পাকিস্তান সবসময় সতর্ক থাকে। রাডার সবসময় সীমান্তের গতিবিধির উপর নজর রাখে, এফ-১৬ বিমান তৈরি থাকে। ফলে পাকিস্তান কিছু জানত না, এটা ডাহা মিথ্যা কথা। পাক বিমানবাহিনীর তত্কালীন প্রধান এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি গোটা ঘটনা ফাঁস করার হুমকিও দিয়েছিলেন। কিন্তু তাঁর মুখ বন্ধ রাখার জন্য পিআইএ চেয়ারম্যান করে দেওয়া হয়।   লাদেন নিয়ে পাক-মার্কিন যোগাযোগের দাবির সমর্থনে সেইম্যুর বলেছেন, ২০১০-এর আগস্টে পাকিস্তানি সেনাবাহিনীর এক কর্নেল মার্কিন দূতাবাসে গিয়ে সিআইএ-র তত্কালীন স্টেশন চিফ জোনাথন ব্যাঙ্কের সঙ্গে দেখা করে বলেন, চার বছর ধরে লাদেন তাঁদের হাতে বন্দি। এরপর ওই কর্নেল মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান।   গত বছর এক প্রতিবেদনে প্রথমবার লাদেনের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সরকারের দাবিকে মিথ্যা বলেন সেইম্যুর। এ বিষয়ে তিনি একটি বইও লিখেছেন।    

সেরা শিরোনাম

Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget