এক্সপ্লোর

আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন, ভারতের সঙ্গে সম্পর্ক, হস্তক্ষেপ দাবি পাকিস্তানের

রাষ্ট্রপুঞ্জ:  রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে আন্তর্জাতিক মঞ্চের প্রায় সমস্ত নেতা-নেত্রীর সামনেই কাশ্মীর প্রসঙ্গের উত্থাপন করেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এছাড়াও পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ও হস্তক্ষেপ দাবি করেছেন শরিফ। সূত্রের খবর, যদিও পাকিস্তানের এই উদ্যোগ বিশেষ কারও নজর আকর্ষণ করেনি। শরিফ কাশ্মীর প্রসঙ্গ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান এবং তুরস্কের রাষ্ট্রনেতাদের সঙ্গে আলোচনা করেছেন। কাশ্মীর সমস্যায় তাঁদের হস্তক্ষেপের আর্জিও তোলেন পাক প্রধানমন্ত্রী। শরিফ মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর্ডোগান-এর সঙ্গে দেখা করে, পাক অধিকৃত কাশ্মীরের করুণ অবস্থার কথা বিশ্লেষণ করেন। তিনি জাপানের প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন, কীভাবে পাক অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করছে ভারত। শরিফ দাবি তুলেছেন জাপান যেন সেখানে এক প্রতিনিধি দল পাঠিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে। প্রসঙ্গত, সোমবার মার্কিন বিদেশ সচিব জন কেরি এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে-র সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করেন শরিফ। সূত্রের দাবি, সেই বৈঠকে পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন কীভাবে ভারত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করে একের পর এক হামলা চালাচ্ছে। এখনও পর্যন্ত এই হামলায় ১০৭ জনের মৃত্যু হয়েছে, আহত হাজারেরও বেশি, দাবি পাকিস্তানের। শরিফ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের এক প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, ক্লিন্টন একসময় আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রশাসন তাঁদের সঙ্গে ভারতের যেকোনও সমস্যা সমাধানে সবধরনের সাহায্য করবে। সেই প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি মার্কিন বিদেশ সচিব জন কেরির কাছে আর্জি রেখেছেন, ভারতের সঙ্গে পাকিস্তানের বর্তমান সমস্যা সমাধানে এগিয়ে আসুক মার্কিন প্রশাসন। এদিকে ব্রিটেনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলার সময় শরিফ আর্জি জানান, তাঁরা ভারতকে বোঝাক পাক অধিকৃত কাশ্মীরে সেনা অভিযান বন্ধ করুক মোদী সরকার। পাক প্রধানমন্ত্রীর দাবি, কাশ্মীরিদের স্বাধীনতার জন্যে এই লড়াই। তাই নীতিগত ভাবে পাকিস্তান এই লড়াইকে সমর্থন করে। তবে শরিফের এই উদ্যোগে তেমন সাড়া মেলেনি আন্তর্জাতিক কূটনৈতিক মহলে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুন সাধারণ সভার অধিবেশনের প্রারম্ভিক ভাষনেও উল্লেখ করেননি কাশ্মীর প্রসঙ্গের কথা। চলতি কাশ্মীর সমস্যার মধ্যে সম্প্রতি উরি সেনা ক্যাম্পে জঙ্গি হামলায় ভারত-পাক সম্পর্কের আরও অবনতি হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
Bangladesh News: ‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি

ভিডিও

Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ
Militant Arrest | খোদ মুখ্যমন্ত্রীকে ফলো করার নির্দেশ দেওয়া হয়েছিল বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে
Militant Arrest | বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি হামিম মণ্ডল
Militant Arrest | বর্ধমান শহর লাগোয়া রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর জালে ধরা পড়েছে কুখ্যাত জঙ্গি হামিম মণ্ডল
Suvendu Adhikari: 'আশা করি বিরোধীরা মুখ বন্ধ রাখবেন, আপনারা হিংসার রিপুটা দমন করবেন', বললেন শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget