এক্সপ্লোর

আরও বিচ্ছিন্ন পাকিস্তান, ভারতের পাশে দাঁড়িয়ে সার্ক সম্মেলনে যোগ দিচ্ছে না বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান

নয়াদিল্লি: উরি হামলার প্রতিবাদে পাকিস্তানের উপর চাপ আরও বাড়িয়ে আগামী নভেম্বরে পাকিস্তানে আসন্ন সার্ক সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এবার এই আট সদস্য বিশিষ্ট সংগঠনে আরও বিচ্ছিন্ন হতে চলেছে পাকিস্তান। কারণ, দক্ষিণ এশিয়ার দেশগুলির এই সংগঠনের আরও তিন দেশ সম্মেলনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে ভারতের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ, ভুটান এবং আপগানিস্তান। নেপালও সন্ত্রাসবাদের প্রশ্নে ভারতকেই সমর্থন জানিয়ে এ ব্যাপারে পাকিস্তানকে তাদের অবস্থান স্পষ্ট করতে বলেছে। উল্লেখ্য, ভারত গতকালই জানিয়েছ, পাকিস্তানের সীমান্ত পারের সন্ত্রাসবাদকে মদত দিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইসলামাবাদে প্রস্তাবিত সার্কের শীর্ষ সম্মেলনে অংশ নিতে পারবে না ভারত। সূত্রের খবর, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন (সার্ক)-এর বর্তমান চেয়ার-দেশ নেপালকে বাংলাদেশ জানিয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে একটি দেশের ক্রমবর্ধমান হস্তক্ষেপের পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা ইসলামাবাদে সার্কের ১৯ তম শীর্ষ সম্মেলনের সফল আয়োজনের অনুকূল নয়। বাংলাদেশ আরও বলেছে, সংগঠনের প্রতিষ্ঠাতা দেশ হিসেবে বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা ও যোগাযোগের প্রতিশ্রুতির ব্যাপারে দায়বদ্ধ। কিন্তু এই লক্ষ্য এগিয়ে নিয়ে যেতে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশের প্রয়োজন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ইসলামাবাদে সংগঠনের আসন্ন শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবে না। সূত্রের খবর, ভুটানও সার্কের চেয়ারপার্সনের কাছে এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসবাদের বাড়বাড়ন্তে উদ্বেগ প্রকাশ করেছ। সন্ত্রাসবাদের কারণে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে ভুটান সার্ক সম্মেলনে যোগ দেওয়ার ক্ষেত্রে তাদের অক্ষমতার কথা জানিয়েছে। সূত্রের খবর একই কারণ দেখিয়ে শীর্ষ সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে আফগানিস্তানও। গতকাল সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘সীমান্তপারের সন্ত্রাসে মদত দিয়ে ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে একটি দেশ এমন পরিস্থিতির সৃষ্টি করেছে, যার ফলে ইসলামাবাদে সার্ক সম্মেলন সফল করা সম্ভব নয়।’ এই অবস্থায় স্থগিত হয়ে যেতে পারে ইসলামাবাদে আসন্ন সার্ক সম্মেলন। সার্কের সনদ বলছে, কোনও একটি সদস্য দেশ যোগ না দিলেই শীর্ষ সম্মেলন বাতিল হয়ে যাবে।  
আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Imran Khan: ‘আমাকে মেরে ফেলবে ওরা’, বোনেদের বললেন ইমরান খান, কী ঘটছে পাকিস্তানের জেলে?
‘আমাকে মেরে ফেলবে ওরা’, বোনেদের বললেন ইমরান খান, কী ঘটছে পাকিস্তানের জেলে?
Imran Khan : 'ওঁকে মর্যাদা দিন', ইমরানের সমর্থনে এগিয়ে এলেন গাওস্কর-কপিল-সহ ১৪ জন প্রাক্তন অধিনায়ক; লিখলেন চিঠি
'ওঁকে মর্যাদা দিন', ইমরানের সমর্থনে এগিয়ে এলেন গাওস্কর-কপিল-সহ ১৪ জন প্রাক্তন অধিনায়ক; লিখলেন চিঠি
India-Bangladesh Relations : তারেক রহমানকে সপরিবারে ভারতে আমন্ত্রণ প্রধানমন্ত্রী মোদির, 'উষ্ণ স্বাগত আপনাদের জন্য অপেক্ষা করছে'
তারেক রহমানকে সপরিবারে ভারতে আমন্ত্রণ প্রধানমন্ত্রী মোদির, 'উষ্ণ স্বাগত আপনাদের জন্য অপেক্ষা করছে'
Tarique Rahman : বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ তারেক রহমানের, ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে ?
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ তারেক রহমানের, ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে ?

ভিডিও

Howrah News: লোয়ার ফোরশোর রোডে গঙ্গার পাড়ে তৈরি হচ্ছে নতুন আবাসন |
Mamata Banerjee: সাক্ষাৎকার নয়, স্মৃতির পথে হাঁটা। মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় I Suman De
Election Commission : SIR-এ অনিয়মের অভিযোগে সাসপেন্ড ৭ AERO
Behala Shivratri: বেহালার চন্ডীতলার চন্ডীমন্দিরে শিবরাত্রি উপলক্ষে ভিড় জমালেন ভক্তরা
Kolkata Vintage Car Rally | ভিনটেজ গাড়ির বিশেষ প্রদর্শনীর আয়োজন করল ক্লাসিক ড্রাইভার্স ক্লাব

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee: মোদির সঙ্গে দেখা হলে কী কথা হয় ? এক্সক্লুসিভ কথোপকথনে কী দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের?
মোদির সঙ্গে দেখা হলে কী কথা হয় ? এক্সক্লুসিভ কথোপকথনে কী দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Selim Khan: সলমন খানের পরিবারে বিপত্তি! হাসপাতালে বাবা সেলিম, কেমন আছেন এখন?
সলমন খানের পরিবারে বিপত্তি! হাসপাতালে বাবা সেলিম, কেমন আছেন এখন?
Daily Astrology: বাইরে চাকরির যোগ, প্রেমে পড়ার সম্ভাবনা,কর্কট-সহ ৩ রাশির সুবর্ণ সুযোগ ! শুধু এই রাশির জাতকদের কর্মক্ষেত্রে দুর্যোগের কালো মেঘ, সমস্যা এখানেই, সাবধান..
বাইরে চাকরির যোগ, প্রেমে পড়ার সম্ভাবনা,কর্কট-সহ ৩ রাশির সুবর্ণ সুযোগ ! শুধু এই রাশির জাতকদের কর্মক্ষেত্রে দুর্যোগের কালো মেঘ, সমস্যা এখানেই, সাবধান..
PM Modi : 'বিশ্বের শীর্ষ ৩ AI সুপার-পাওয়ারের মধ্যে থাকুক ভারত', ২০৪৭-এর টার্গেট ঠিক করলেন প্রধানমন্ত্রী
'বিশ্বের শীর্ষ ৩ AI সুপার-পাওয়ারের মধ্যে থাকুক ভারত', ২০৪৭-এর টার্গেট ঠিক করলেন প্রধানমন্ত্রী
Rahu Gochar: শনির রাশিতে রাহুর বিস্ফোরণ, আগামী ১০ মাস ৪ রাশিতে লটারি, টাকার মুখ দেখবে কারা?
শনির রাশিতে রাহুর বিস্ফোরণ, আগামী ১০ মাস ৪ রাশিতে লটারি, টাকার মুখ দেখবে কারা?
Tarique Rahman : বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ তারেক রহমানের, ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে ?
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ তারেক রহমানের, ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে ?
Ranji Trophy: কুৎসিত ব্যাটিংয়ে ৯৯ রানে শেষ দ্বিতীয় ইনিংস, হারের আতঙ্ক বাংলা শিবিরে, অলৌকিকের প্রার্থনা
কুৎসিত ব্যাটিংয়ে ৯৯ রানে শেষ দ্বিতীয় ইনিংস, হারের আতঙ্ক বাংলা শিবিরে, অলৌকিকের প্রার্থনা
Mamata Banerjee :
"এই ৫৮ লক্ষের মধ্যে অনেক বৈধ আছে"! চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর, কাকে বললেন, "আপনার চাকরি থাকবে তো ?"
Embed widget