এক্সপ্লোর

Pakistan: পাকিস্তানে ভাঙা হল রণজিৎ সিংয়ের মূর্তি, ঘটনার তীব্র নিন্দা ভারতের

জানা গিয়েছে পাকিস্তানের কট্টরপন্থী সংগঠন TLP-র লোকেরা এই মূর্তিটি ভেঙেছে।

নয়া দিল্লি: পাকিস্তানের লাহোরে মহারাজা রঞ্জিত সিংহের মূর্তিতে তাণ্ডব। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। জানা গিয়েছে পাকিস্তানের কট্টরপন্থী সংগঠন TLP-র লোকেরা এই মূর্তিটি ভেঙেছে।  ৯ ফুটের মহারাজা রণজিৎ সিং ঘোড়ার উপরে বসা মূর্তিটি ভাঙা হয়। এই ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত।

সূত্রের খবর,পাকিস্তানের সংখ্যালঘুদের প্রতিটি স্মরণীয় তথা স্মৃতি সৌধ এবং মন্দির সবসময় সংখ্যাগুরু মুসলিমদের নিশানায় থাকে। আর সেই কারণেই এবার রণজিৎ সিংয়ের মূর্তি ভাঙল কট্টরপন্থীরা। পাকিস্তানের উগ্রপন্থী সংগঠন তেহরিক-এ-লেবেকের তাণ্ডব করে ওই মূর্তিতে ভাঙচুর করে বলেই খবর। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। লাহোর ফোর্টের বাইরে অষ্টাদশ শতকের শিখ রাজা রঞ্জিৎ সিংয়ের খোলা তরোয়াল হাতে ঘোড়ায় চড়া মূর্তিটি এই নিয়ে তিন বার ভাঙা হল বলে খবর।

২০১৯-এর ২৭ জুন মহারাজার ১৮০ তম মৃত্যুবার্ষিকীতে লাহোর ফোর্টের বাইরে রাজা রঞ্জিৎ সিংয়ের মূর্তিটি স্থাপন করা হয়। পুলিশ সূত্রে খবর, ধর্মীয় বিদ্বেষের কারণেই এমন ঘটনা। মাসখানেক আগেই পাকিস্তানে এই চরমপন্থী সংগঠনকে নিষিদ্ধ করেছে পাক সরকার।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে সেই ভিডিও। সেখানে  স্পষ্ট দেখা যাচ্ছে মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের লাহোর ফোর্টে রানি জিন্দানের হাফেলির বাইরে মূর্তিটি ছিল। সেখানে ঘোড়ায় সওয়ার একজন রাজার মূর্তি ভাঙা হচ্ছে। এদিকে এই ঘটনায় ‘অশিক্ষিতদের এই ধরণের আচরণ খারাপ করছে পাকিস্তানের ভাবমূর্তি’, প্রতিক্রিয়া পাক তথ্য সম্প্রচার মন্ত্রীর।

হামলাকারী প্রথমে রণজিত সিং-এর বিরুদ্ধে স্লোগান দেয়, তারপর মূর্তিটি ভেঙে ফেলে। ঘটনাস্থলে উপস্থিত কেউ কেউ তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সে মূর্তিটি ভেঙে ফেলেছে, এমনটাই দেখা গিয়েছে ভিডিওতে। 

গত বছর সেপ্টেম্বর মাসেও মূর্তিটিতে হামলা চালায় এক ব্যক্তি। সেও মূর্তির হাত ভেঙে দিয়েছিল। কিন্তু তারপরেই তাকে ধরে ফেলেন স্থানীয়রা। তাছাড়া আরও একবার মূর্তিটিকে নষ্ট করার চেষ্টা হয় বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget